ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ পর্যবেক্ষক হিসেবে যোগ দিচ্ছে ইতালি
হোয়াইট হাউসের উদ্যোগে গঠিত ‘বোর্ড অব পিস’-এ পর্যবেক্ষক হিসেবে অংশ নেবে ইতালি। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বিষয়টি নিশ্চিত করেছেন।

ইতালীয় দৈনিক কোরিয়ারে ডেলা সেরাকে দেওয়া এক সাক্ষাৎকারে রোববার মেলোনি বলেন, ‘পর্যবেক্ষক হিসেবে যোগ দেওয়ার জন্য আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমরা ইতিবাচক সাড়া দেবো।’ মধ্যপ্রাচ্যের যুদ্ধ সমস্যা মোকাবিলায় একে একটি ভালো সমাধান হিসেবেও উল্লেখ করেন তিনি।
মেলোনি জানান, সাংবিধানিক সীমাবদ্ধতার কারণে ইতালি আনুষ্ঠানিকভাবে এই পর্ষদে যোগ দিতে পারছে না। তবে রোম এই উদ্যোগকে সমর্থন করে এবং মধ্যপ্রাচ্যকে ‘অগ্রাধিকার’ হিসেবে বিবেচনা করে। অঞ্চলে ইতালির চলমান কূটনৈতিক তৎপরতাই এর প্রমাণ বলে উল্লেখ করেন তিনি।
ইতালির পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইউরোপীয় অংশীদারদের কাছে আমন্ত্রণগুলো সম্প্রতি পৌঁছানো হয়েছে। তিনি ইঙ্গিত দেন যে, অন্যান্য ইউরোপীয় দেশ বিশেষ করে ভূমধ্যসাগরীয় রাষ্ট্র এবং ওই অঞ্চলের ভৌগোলিক কাছাকাছি থাকা দেশগুলোও একইভাবে পর্যবেক্ষক হিসেবে অংশ নিতে পারে।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি গাজা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারদের সঙ্গে বৈঠক করছেন। ইতালির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওয়াশিংটনের বৈঠকে তাজানি রোমের প্রতিনিধিত্ব করতে পারেন, তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।
গত ২২ জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে ১৯টি দেশের প্রতিনিধিরা বোর্ড অব পিসের সনদে স্বাক্ষর করেন। গাজা উপত্যকায় শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে এবং বিশ্বজুড়ে শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে এই বোর্ড গঠন করা হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে বিশ্বনেতাদের উপস্থিতিতে এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ট্রান্সআটলান্টিক সম্পর্কের বিষয়ে মেলোনি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। বর্তমান সময়কে ‘অত্যন্ত জটিল’ উল্লেখ করে তিনি বলেন, বিভাজনের চেয়ে ঐক্যের জায়গাগুলো শক্তিশালী করার জন্য উভয় পক্ষের কাজ করা উচিত।
নিরাপত্তার ক্ষেত্রে, বিশেষ করে ন্যাটোর ইউরোপীয় কাঠামোর মধ্যে ইউরোপকে আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানান মেলোনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক আন্দোলন ‘মাগা’ (মেক আমেরিকা গ্রেট এগেইন) নিয়ে রাজনৈতিক সমালোচনা থেকে নিজেকে দূরে রাখেন তিনি। তিনি মন্তব্য করেন, এ ধরনের বিচার-বিশ্লেষণ ইউরোপীয় প্রতিষ্ঠানের চেয়ে দলীয় রাজনীতির আওতাভুক্ত বিষয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.