আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও উড়োজাহাজ কেনাবেচা-সংক্রান্ত সম্ভাব্য চুক্তি আলোচ্যসূচিতে রয়েছে বলে জানিয়েছে ইরান। দ্বিতীয় দফা বৈঠকের কয়েক দিন আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) এক ইরানি কূটনীতিক এ তথ্য জানিয়েছেন।

ইরান: যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও উড়োজাহাজ নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে
তেহরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন। ছবি- রয়টার্স

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দশকজুড়ে চলা পারমাণবিক বিরোধ নিরসন এবং নতুন সামরিক সংঘাত এড়াতে চলতি মাসের শুরুতে তেহরান ও ওয়াশিংটন আবারও আলোচনা শুরু করে। তবে আলোচনা ব্যর্থ হলে দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের সম্ভাবনা মাথায় রেখে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে অঞ্চলটিতে দ্বিতীয় বিমানবাহী রণতরী মোতায়েন করেছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

স্লোভাকিয়ার ব্রাতিস্লাভায় এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক সমাধান ও আলোচনার মাধ্যমে সমঝোতাকেই অগ্রাধিকার দেন, যদিও তা নিশ্চিত নয়। তিনি বলেন, ইরানের সঙ্গে কেউ কখনও সফল চুক্তি করতে পারেনি, তবে আমরা চেষ্টা করব।

অন্যদিকে, হামলার শিকার হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানার হুমকি দিলেও রোববার তুলনামূলক নমনীয় অবস্থান নেয় ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক কূটনীতি বিভাগের উপপরিচালক হামিদ ঘানবারি, আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিকে বলেন, চুক্তির স্থায়িত্ব নিশ্চিত করতে হলে এমন ব্যবস্থা প্রয়োজন যাতে যুক্তরাষ্ট্রও দ্রুত ও উচ্চ অর্থনৈতিক সুবিধা পায়।

তিনি জানান, তেল ও গ্যাসক্ষেত্রে যৌথ স্বার্থ, অভিন্ন খনি খাতে বিনিয়োগ, এমনকি উড়োজাহাজ কেনাবেচার বিষয়ও আলোচনায় অন্তর্ভুক্ত রয়েছে। তার মতে, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ যথাযথভাবে সুরক্ষিত করতে পারেনি।

২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ট্রাম্প এবং ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।

রয়টার্সের এক সূত্র জানায়, মার্কিন প্রতিনিধি দলে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার জেনেভায় ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। রোববার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি রুবিও।

২০১৫ সালের চুক্তির আলোচনা ছিল বহুপক্ষীয়; কিন্তু এবারের আলোচনা কেবল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ, যেখানে ওমান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পরোক্ষ পারমাণবিক আলোচনায় অংশ নিতে জেনেভার উদ্দেশে তেহরান ত্যাগ করেছেন।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পারমাণবিক কর্মসূচিতে সমঝোতার ইঙ্গিত দিয়েছেন। রোববার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, চুক্তি করতে তারা সত্যিই আগ্রহী কিনা, তা প্রমাণের দায় এখন আমেরিকার।

এর আগে ইরানের পারমাণবিক সংস্থার প্রধান বলেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে দেশটি তাদের সর্বোচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ঘনত্ব কমাতে রাজি হতে পারে, যা তেহরানের নমনীয়তার উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে।

তবে তেহরান আবারও স্পষ্ট করেছে, তারা শূন্য মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নেবে না। যুক্তরাষ্ট্রের মতে, ইরানের অভ্যন্তরে সমৃদ্ধকরণ কার্যক্রম পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাব্য পথ তৈরি করে; যদিও ইরান বরাবরই এমন উদ্দেশ্য অস্বীকার করে আসছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.