নিউজিল্যান্ডে ভয়াবহ ঝড়; গতি ২৪০ কিমি, জরুরি অবস্থা
নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে তীব্র ঝড় ও ভারী বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে বিমান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সোমবার এই প্রাকৃতিক দুর্যোগে অঞ্চলটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

রেডিও নিউজিল্যান্ডের (আরএনজেড) তথ্যানুযায়ী, ঝোড়ো বাতাসে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় লোয়ার নর্থ আইল্যান্ডের ৩০ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে আছে। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান পাওয়ারকো জানিয়েছে, তাদের নেটওয়ার্কের প্রায় ২৩ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। এর মধ্যে কেবল ওয়েলিংটন অঞ্চলেরই প্রায় ১০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন।
অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে, বন্যার পানি সরে যাওয়ার পর আধা-গ্রামীণ এলাকাগুলোর রাস্তাঘাট ধুয়ে গেছে এবং ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। ঝড়ে মানাওয়াতু-হোয়ানগানুই অঞ্চলটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
গাছ পড়ার ঝুঁকির কারণে মাস্টারটনের লিংকন রোডের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। ওয়াইরারাপার সহকারী কমান্ডার ইয়ান রাইট জানান, আবহাওয়া সংক্রান্ত ঘটনায় সারা রাত তাদের ব্যস্ত সময় পার করতে হয়েছে এবং এখনো উদ্ধারকাজ চলছে। তিনি বলেন, ‘লিংকন রোডের গাছগুলোর শিকড় মাটির খুব গভীরে না থাকায় সেগুলো অত্যন্ত অস্থিতিশীল। তাই উভয় রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং জনগণকে সরিয়ে নেওয়া হয়েছে।’
প্রবল বাতাসের কারণে এয়ার নিউজিল্যান্ড রাজধানী ওয়েলিংটনসহ বেশ কয়েকটি প্রধান কেন্দ্রের ফ্লাইট বাতিল করেছে। এয়ারলাইনটির চিফ অপারেটিং অফিসার অ্যালেক্স মারেন বলেন, ‘নিরাপত্তাই আমাদের কাছে প্রধান। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আশা করছি সকালের দিকে বাতাস কমে এলে আমরা সেবা পুনরায় চালু করতে পারব।’
মানাওয়াতু, রাঙ্গিটেইকি, তারারুয়া, ওয়াইপা এবং ওতোরোহাঙ্গা—এই পাঁচটি জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কেপ টার্নএগেইনসহ লোয়ার নর্থ আইল্যান্ডের পূর্ব উপকূলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৪০ কিলোমিটার (১৪৯ মাইল) পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এছাড়া ওয়েলিংটনের উঁচু এলাকাগুলোতে বাতাসের গতিবেগ ছিল ১৯০ কিলোমিটার এবং শহরের ভেতরে ছিল ১৩০ কিলোমিটার।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার বেলার দিকে ঝড়টি ক্রমশ দক্ষিণ দিকে সরে যাওয়ার আগে লোয়ার নর্থ আইল্যান্ডে তীব্র বাতাস ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.