শক্তিশালী পাসপোর্টের তালিকায় এগোলো বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর
- Details
- by ২৪ ডেস্ক
বৈশ্বিক পাসপোর্টের মানদণ্ডে বাংলাদেশের অবস্থানের কিছুটা উন্নতি হয়েছে। আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে শক্তিশালী পাসপোর্টের তালিকায় দুই ধাপ এগিয়েছে দেশটি। লন্ডনভিত্তিক নাগরিকত্ব ও অভিবাসনবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স এই নতুন সূচক প্রকাশ করেছে।

সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী, বর্তমানে সূচকে বাংলাদেশের অবস্থান ৯৩তম। এর আগে এই তালিকায় দেশটির অবস্থান ছিল ৯৫তম। মূলত একটি দেশের নাগরিকরা আগাম ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় বিশ্বের কতটি দেশে ভ্রমণ করতে পারেন, তার ওপর ভিত্তি করেই এই মানদণ্ড নির্ধারণ করা হয়। হালনাগাদ তথ্য বলছে, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন বিশ্বের ৩৭টি দেশে ভিসা ছাড়া প্রবেশের সুযোগ পাচ্ছেন।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর পাসপোর্টের শক্তিমত্তা বিশ্লেষণে দেখা যায়, এই অঞ্চলে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে মালদ্বীপ। ৪৯তম স্থানে থাকা দেশটির নাগরিকরা ৯৩টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। এ অঞ্চলের অন্য দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ৭৫তম (৫৬টি দেশে ভিসা ছাড়া প্রবেশাধিকার), ভুটান ৮৩তম এবং শ্রীলঙ্কা ৯১তম। তবে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে নেপাল, পাকিস্তান ও আফগানিস্তান। তাদের অবস্থান যথাক্রমে ৯৫তম, ৯৭তম ও ১০১তম।
হেনলি পাসপোর্ট ইনডেক্সে এবারও একক আধিপত্য বজায় রেখেছে সিঙ্গাপুর। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের স্বীকৃতি পাওয়া এই দেশটির নাগরিকরা ১৯২টি গন্তব্যে ভিসা ছাড়াই যাতায়াত করতে পারেন। তালিকার দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে এশিয়ার অপর দুই দেশ জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের নাগরিকরা ১৮৭টি দেশে এই সুবিধা পান। অন্যদিকে, ১৮৬টি গন্তব্যে প্রবেশাধিকার নিয়ে তৃতীয় অবস্থানে আছে সুইডেন ও সংযুক্ত আরব আমিরাত।
অবস্থানের সামান্য উন্নতি হলেও বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের পাসপোর্ট এখনো দুর্বল ক্যাটাগরিতেই বিবেচনা করা হচ্ছে। এমনকি যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ও বহির্বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার পাসপোর্টের অবস্থানও বাংলাদেশের ওপরে। এর আগে চলতি বছরের ১৩ জানুয়ারি প্রকাশিত সূচকে ১০১টি দেশের মধ্যে বাংলাদেশ ছিল ৯৫তম। আর ২০২৫ সালের জানুয়ারি সংস্করণে ১০৬টি স্থানের মধ্যে ১০০তম অবস্থানে ছিল বাংলাদেশ।
ইউরোপের দেশগুলোর মধ্যে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও ইতালিসহ বেশ কয়েকটি দেশ যৌথভাবে চতুর্থ অবস্থানে রয়েছে। এসব দেশের নাগরিকরা ১৮৫টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন। পঞ্চম স্থানে থাকা অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগালের নাগরিকদের ১৮৪টি দেশে ভিসা ছাড়া প্রবেশের অনুমতি রয়েছে।
পাসপোর্ট সূচকের একেবারে তলানিতে অবস্থান করছে বেশ কয়েকটি সংঘাতপর্ণ ও অস্থিতিশীল দেশ। তালিকার নিম্নক্রমে আফগানিস্তান ১০১তম, সিরিয়া ১০০তম, ইরাক ৯৯তম এবং ইয়েমেন ৯৮তম স্থানে রয়েছে। এছাড়া পাকিস্তান ৯৭তম অবস্থানে আছে। এই দেশগুলোর নাগরিকরা যথাক্রমে ২৪, ২৬, ২৯, ৩১ ও ৩২টি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পেয়ে থাকেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.