আপনি পড়ছেন

নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান। নবীন ও প্রবীণের সমন্বয়ে গঠিত হতে যাওয়া প্রায় ৫০ সদস্যের এই মন্ত্রিসভায় বিশেষ চমক হিসেবে থাকছেন টেকনোক্রেট কোটায় নিয়োগপ্রাপ্ত বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

টেকনোক্রেট কোটায় মন্ত্রী হচ্ছেন যারা, আছেন খলিলুর রহমানও!
খলিলুর রহমান, মোহাম্মদ আমিন উর রশীদ ও আমিনুল হক

নির্বাচনে অংশ না নিয়েও টেকনোক্রেট কোটায় মন্ত্রিসভায় গুরুত্বপুর্ণ দায়িত্ব পাচ্ছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তাকে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। একই কোটায় পূর্ণমন্ত্রী হচ্ছেন মোহাম্মদ আমিন উর রশীদ। এছাড়া টেকনোক্রেট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন সাবেক ফুটবলার ও ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী পদে ২৫ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে ২৪ জন শপথ নিতে পারেন। হবু মন্ত্রীদের আনা-নেওয়ার জন্য ইতিমধ্যে ৪৯টি গাড়ি পাঠানো হয়েছে।

বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পাওয়াদের তালিকায় রয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ, সালাহউদ্দিন আহমদ ও হাফিজ উদ্দিন আহমেদ। এছাড়া মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন আব্দুল আউয়াল মিন্টু, এ জে এম জাহিদ হোসেন, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, মো. আসাদুজ্জামান ও জাকারিয়া তাহের।

তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে মন্ত্রিসভায় স্থান করে নিচ্ছেন একঝাঁক নতুন মুখ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচিত গণঅধিকার পরিষদের নুরুল হক (নুর) এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। এছাড়া বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম (অমিত) এবং ঢাকার ইশরাক হোসেন ও শামা ওবায়েদও রয়েছেন এই তালিকায়।

সিলেট অঞ্চল থেকে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেবেন সিলেট-১ আসনের সাংসদ খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রথমবারের মতো নির্বাচিত আরিফুল হক চৌধুরী। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সবাইকে নিয়ে চলব। দল তৃণমূলের একজন কর্মীকে যেভাবে মূল্যায়ন করেছে, এর প্রতিদান কাজের মাধ্যমেই দিতে চাই।’

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পাওয়ার তালিকায় আরও রয়েছেন নেত্রকোনা-১ আসনের কায়সার কামাল (ভূমি প্রতিমন্ত্রী), লক্ষ্মীপুর-৩ আসনের শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কুমিল্লার মুরাদনগর থেকে নির্বাচিত কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং রাঙামাটির দীপেন দেওয়ান। নারী সদস্যদের মধ্যে নাটোর-১ আসনের ফারজানা শারমিন ও আফরোজা খানম রিতা ডাক পেয়েছেন। এছাড়াও তালিকায় আছেন আ ন ম এহছানুল হক মিলন, জহির উদ্দিন স্বপন, আসাদুল হাবিব দুলু, মীর শাহে আলম, ফরহাদ হোসেন আজাদ, রশিদুজ্জামান মিল্লাত এবং শরীফুল আলম।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.