রমজানে মেট্রোরেল নতুন সময়সূচি, ইফতারে মিলবে পানি পানের সুযোগ
- Details
- by ২৪ ডেস্ক
পবিত্র রমজান মাসে ইফতারের সময় মেট্রোরেলে ভ্রমণকারী যাত্রীদের জন্য বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। দীর্ঘদিনের বিধিনিষেধ শিথিল করে ইফতারের প্রয়োজনে এখন থেকে যাত্রীরা স্টেশনের প্ল্যাটফর্ম ও ট্রেনের ভেতর পানি পান করতে পারবেন। তবে এ ক্ষেত্রে পানির বোতলের নির্দিষ্ট পরিমাপ ও ব্যবহারবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এসব নিয়ম ও সময়সূচি জানিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ইফতারের সময় তৃষ্ণা মেটাতে একজন যাত্রী সর্বোচ্চ ২৫০ মিলিলিটার ধারণক্ষমতার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি পানের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, যেন কোনোভাবেই তা ট্রেনের মেঝে বা স্টেশনে পড়ে না যায়।
ডিএমটিসিএল তাদের নির্দেশনায় পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। ইফতারের সময় পানি ছাড়া অন্য কোনো ধরনের খাবার প্ল্যাটফর্ম, কনকোর্স কিংবা ট্রেনের ভেতর গ্রহণ করা সম্পূর্ণ নিষেধ। এছাড়া ব্যবহৃত পানির বোতল যত্রতত্র ফেলা যাবে না। যাত্রীদের অবশ্যই প্ল্যাটফর্ম, কনকোর্স কিংবা স্টেশনের প্রবেশ ও বাহির হওয়ার পথে রক্ষিত ডাস্টবিনে বোতল ফেলতে হবে।
প্রথম রোজা থেকেই মেট্রোরেল চলাচলের সময়সূচিতে পরিবর্তন আসছে। যাত্রীদের চাপ সামলাতে ব্যস্ততম সময় বা পিক আওয়ারে ট্রেনের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, দুপুর ২টা ৫৭ মিনিট থেকে বিকেল ৫টা ৪১ মিনিট পর্যন্ত হেডওয়ে কমিয়ে আনা হয়েছে, অর্থাৎ এই সময়ে প্রতি ৬ মিনিট পরপর ট্রেন চলাচল করবে।
রাতের দিকে ট্রেনের বিরতি বা হেডওয়ে কিছুটা বাড়ানো হয়েছে। রাত ৯টা ১ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত যাত্রীদের ট্রেনের জন্য ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে রাত ৯টা ৪১ মিনিট থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত শেষ ট্রেনগুলোর ক্ষেত্রেও এই ১৫ মিনিটের বিরতি বা হেডওয়ে প্রযোজ্য হবে। তবে শুক্রবার, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.