আপনি পড়ছেন

পবিত্র রমজান মাসের প্রথম তারাবি নামাজ আদায়ে মঙ্গলবার সন্ধ্যায় জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্বরে হাজারো ফিলিস্তিনি জড়ো হন। ইসরায়েলি পুলিশের কড়া নিরাপত্তা ও উপস্থিতির মধ্যেই মুসল্লিরা ভাবগাম্ভীর্যের সঙ্গে এই নামাজ আদায় করেছেন।

আল-আকসা মসজিদে রমজানের প্রথম তারাবিতে হাজারো মুসল্লির ঢল
আল-আকসা মসজিদ

প্রত্যক্ষদর্শীরা জানান, আল-আকসা মসজিদের ইমাম শেখ ইউসুফ আবু স্নেইনাহ সান্ধ্যকালীন নামাজের ইমামতি করেন। এ সময় মসজিদের অভ্যন্তরীণ আচ্ছাদিত অংশ এবং বাইরের খোলা চত্বর মুসল্লিতে পরিপূর্ণ ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, নামাজ চলাকালে ইসরায়েলি পুলিশ সদস্যরা মসজিদ চত্বরের ভেতরে অবস্থান করছেন এবং মুসল্লিদের মাঝে ঘোরাফেরা করছেন।

এর আগে জেরুজালেম ও ফিলিস্তিনি অঞ্চলের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেইন ঘোষণা করেন যে, বুধবার পবিত্র রমজান মাসের প্রথম দিন হিসেবে পালিত হবে। তিনি বলেন, ‘ইসলামি আইনানুগ পদ্ধতি অনুযায়ী রমজানের চাঁদ দেখা গেছে।’ এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে, ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি ইসলামি ক্যালেন্ডারের ১৪৪৭ হিজরির রমজান মাসের প্রথম দিন।

অধিকৃত পূর্ব জেরুজালেম, বিশেষ করে ওল্ড সিটি এবং আল-আকসা চত্বর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই এই নামাজ অনুষ্ঠিত হলো। ইসরায়েলি কর্তৃপক্ষ সম্প্রতি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং ধর্মীয় ব্যক্তিত্ব ও কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় ও সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। ইউরো-মেডিটারেনিয়ান হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, রমজানকে সামনে রেখে পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে, যা উপাসনালয়ে যাতায়াতকে বাধাগ্রস্ত করছে।

জেরুজালেম গভর্নরেটের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত আড়াই শতাধিক ফিলিস্তিনিকে আল-আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সংস্থাটি আরও জানায়, সোমবার সন্ধ্যায় ইসরায়েলি পুলিশ আল-আকসা মসজিদের ইমাম শেখ মোহাম্মদ আল-আব্বাসিকে আটক করে। পরে তাকে মুক্তি দেওয়া হলেও মসজিদ থেকে এক সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়েছে, যা নবায়নযোগ্য।

২০২৩ সালের ৮ অক্টোবর গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমেও অভিযান জোরদার করেছে ইসরায়েল। ফিলিস্তিনিরা মনে করছেন, হত্যা, গ্রেফতার, উচ্ছেদ এবং বসতি সম্প্রসারণের মতো ঘটনাগুলো এই অঞ্চলটিকে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার পদক্ষেপ। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক ঐতিহাসিক রায়ে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সমস্ত বসতি খালি করার আহ্বান জানায়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.