আপনি পড়ছেন

স্ট্যাম্পে লিখিত সমঝোতা ও উভয় পক্ষের স্বাক্ষরের পর অবশেষে দাফন সম্পন্ন হয়েছে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাবার মৃত্যুর প্রায় ৩০ ঘণ্টা পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে পারিবারিক বিরোধের জেরে দীর্ঘ সময় আটকে ছিল দাফন প্রক্রিয়া।

সম্পত্তির বিরোধে ৩০ ঘণ্টা উঠানেই পড়ে থাকল বাবার মরদেহ!
ছবি -সংগৃহীত

পারিবারিক সূত্রে জানা গেছে, নাগেশ্বরী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পায়রাডাঙ্গা বাজার এলাকার বাসিন্দা আজিজার রহমান (৭৫) গত মঙ্গলবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। কিন্তু সম্পত্তির উত্তরাধিকার নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় দীর্ঘ সময় তার মরদেহ বাড়ির উঠানেই পড়ে ছিল। বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, আজিজার রহমান জীবিত থাকা অবস্থায় তার দ্বিতীয় স্ত্রীর সন্তান রফিকুল ইসলাম ওরফে টাইগারের নামে বাড়িভিটাসহ স্থাবর-অস্থাবর সম্পত্তি লিখে দিয়েছিলেন। এই বিষয়টি মেনে নিতে পারেননি তার প্রথম পক্ষের সন্তান আব্দুল হাকিম। এ নিয়ে ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরেই মনোমালিন্য ও বিরোধ চলছিল।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জানাজার জন্য এলাকাবাসী জড়ো হতে শুরু করেন। ঠিক তখনই আব্দুল হাকিম সম্পত্তির সমবণ্টন নিশ্চিত না হওয়া পর্যন্ত দাফনে বাধা দেন। ফলে বেলা ১১টায় নির্ধারিত জানাজা স্থগিত হয়ে যায় এবং কাফন পরানো অবস্থায় মরদেহটি দীর্ঘক্ষণ সেখানেই পড়ে থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিনভর স্থানীয় মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিরা কয়েক দফায় সালিশ বৈঠক করেন। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম, জয়নাল আলী ও আব্দুল মালেকের ভাষ্যমতে, রাত ১০টার দিকে চূড়ান্ত সিদ্ধান্ত আসে। সিদ্ধান্ত অনুযায়ী, বাড়িভিটার ২১ শতাংশ জমির মধ্যে দুই ভাই আট শতাংশ করে পাবেন এবং বাকি অংশ বোনের প্রাপ্য হিসেবে থাকবে।

এ ছাড়া আবাদি জমিগুলো পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে বণ্টন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। উভয় পক্ষ এই মর্মে স্ট্যাম্পে স্বাক্ষর করার পরই পরিস্থিতি স্বাভাবিক হয় এবং গভীর রাতে দাফনকার্য সম্পন্ন করা সম্ভব হয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.