আপনি পড়ছেন

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য সময় চেয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক চিঠির মাধ্যমে তিনি এ সাক্ষাৎ চেয়েছেন।

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান চীনা রাষ্ট্রদূত
তারেক রহমান ও ইয়াও ওয়েন

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল দুটি আলাদা চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাতের আগ্রহ জানিয়েছেন রাষ্ট্রদূত। তিনি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেন।

মন্ত্রণালয় সূত্র জানায়, গত ১৪ ফেব্রুয়ারি চীন অনানুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ চেয়েছিল। তবে তখনও শপথ না হওয়ায় নতুন চিঠি দিয়ে সময় চাওয়া হয়েছে। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় চেয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রণয় ভার্মার সাক্ষাৎ এক প্রকার হয়ে গেছে। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা গত মঙ্গলবার শপথ অনুষ্ঠানের পর তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। সে বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, হাইকমিশনার প্রণয় ভার্মাসহ দূতাবাসের অন্য কর্মকর্তারা ছিলেন। তিনি বলেন, শপথ অনুষ্ঠানে ভারত তার প্রতিনিধি পাঠিয়েছে। একইভাবে চীনকেও আমন্ত্রণ জানানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জিতে সরকার গঠন করেছে বিএনপি। বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত শনিবার ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানান।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.