তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি
- Details
- by ২৪ ডেস্ক
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঐতিহাসিক নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

গতকাল মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউস থেকে পাঠানো এক চিঠিতে এই বার্তা দেন ট্রাম্প। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে চিঠিটি প্রকাশ করা হয়।
চিঠির শুরুতে ট্রাম্প লেখেন, ‘আমেরিকান জনগণের পক্ষ থেকে আপনার ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সফল মেয়াদ কামনা করছি।’
দুই দেশের সম্পর্কের ভিত্তি তুলে ধরে চিঠিতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ওপর প্রতিষ্ঠিত।
তিনি বলেন, শক্তিশালী ও সার্বভৌম দেশগুলো যাতে সমৃদ্ধ হতে পারে, সে লক্ষ্যে উভয় দেশ একসঙ্গে কাজ করবে।
বাণিজ্য সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর জোর দিয়ে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, মেয়াদ শুরুর এই সময়ে পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের গতি ধরে রাখতে তিনি বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করেন। ট্রাম্প বলেন, এই চুক্তি উভয় দেশের কৃষক ও শ্রমিকদের জন্য উপকার বয়ে আনবে।
প্রতিরক্ষা সহযোগিতা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত প্রতিরক্ষা চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য বাংলাদেশকে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে। এসব চুক্তির মাধ্যমে বাংলাদেশের সামরিক বাহিনী আধুনিক মার্কিন সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ পাবে বলে মন্তব্য করেন তিনি।
চিঠিতে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে তিনি তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের ওপর তার পূর্ণ আস্থার কথাও উল্লেখ করেন ট্রাম্প।
চিঠির শেষে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, উভয় দেশ একসঙ্গে কাজ করে নিজেদের জাতিকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করার সুযোগ রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.