বিশেষ প্রশিক্ষণ পেলেন জামায়াতে ইসলামীর এমপিরা
- Details
- by ২৪ ডেস্ক
জাতীয় সংসদে নিজেদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে জোর প্রস্তুতি শুরু করেছে জামায়াতে ইসলামী। সে জন্য দলীয় সংসদ সদস্যদের (এমপি) সংসদীয় কার্যপ্রণালি বিধি, বিল ও বাজেট প্রণয়ন এবং স্থায়ী কমিটির কাজ সম্পর্কে সম্যক ধারণা দিতে দুই দিনব্যাপী এক বিশেষ কর্মশালা আয়োজন করে দলটি।

গত বুধবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়-সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে দুই দিনব্যাপী এই কর্মশালা শুরু হয়। শেষ হয়েছে বৃহস্পতিবার দুপুরে। জামায়াত দুই দিনব্যাপী এই কর্মশালার নাম দিয়েছে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম। অভিজ্ঞ সাবেক আমলা, শিক্ষাবিদ ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব ও বিরোধী দলের কৌশলগত ভূমিকা কেমন হবে, তা তুলে ধরা হয়েছে এই কর্মশালায়। জামায়াত নেতারা জানিয়েছেন, সংসদে একটি সৃজনশীল ও গ্রহণযোগ্য ভূমিকা পালনের লক্ষ্যেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
জামায়াত সূত্রে জানা গেছে, সংসদ নির্বাচনের পরে শপথ নিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। বিরোধীদলীয় নেতা, উপনেতা, চিফ হুইপ নির্বাচন করা হয়েছে। এরপর অধিকাংশ সংসদ সদস্য এবার নতুন নির্বাচিত হয়েছেন এবং তাদের অতীতে জাতীয় সংসদে যাওয়ার অভিজ্ঞতা নেই— এমন ভাবনা থেকে কর্মশালার আয়োজন করে জামায়াত।
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমরা একটা পজিটিভ ও সৃজনশীল ভূমিকা রাখতে চাই এবং জাতীয় সংসদে ক্রেডিবল রোল প্লে (গ্রহণযোগ্য ভূমিকা পালন) করতে চাই। এ জন্য জাতীয় সংসদ সদস্যদের যেসব বিষয় জানা উচিত, সেসব বিষয়ে কমপক্ষে একটা প্রাথমিক ধারণা দেওয়া। এ থেকেই এই ওরিয়েন্টেশনটা আমরা রেখেছি।
দলীয় সূত্র জানায়, পাঁচটি সেশনে ভাগ করা কর্মশালায় বিশেষজ্ঞরা বিভিন্ন বিষয়ে উপস্থাপনা দেন আর সংসদ সদস্যরা নোট নেন ও আলোচনায় অংশ নেন। সামনে সংসদের অধিবেশন শুরু হলে যেসব বিষয় তাদের সামনে আসবে সেগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়াই ছিল আয়োজনের লক্ষ্য। কর্মশালায় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব, ভূমিকা ও করণীয় নিয়ে একাডেমিক আলোচনা করা হয়। একজন সদস্যের ব্যক্তিগত ও সম্মিলিত ভূমিকা কী হবে, বিরোধী দল হিসেবে বিভিন্ন বিল ও আইনের ক্ষেত্রে কী ধরনের অবস্থান নেওয়া যেতে পারে, এসব বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়। স্থায়ী কমিটিগুলোর কাজ ও সংসদীয় প্রোটোকল সম্পর্কে তাদের ধারণা দেওয়া হয়েছে। এ ছাড়া দ্বিকক্ষবিশিষ্ট সংসদ হলে সেখানে উচ্চকক্ষ বা সিনেটের সঙ্গে নিম্নকক্ষের সম্পর্ক কী, সে বিষয়েও ধারণা দেওয়া হয়।
কর্মশালায় অংশ নেওয়া ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, এটা অভ্যন্তরীণ কর্মসূচি ছিল, যেখানে সংসদে গিয়ে এমপিদের কী কী করতে হবে, তার একটা ধারণা দেওয়া হয়েছে। আমি নিজেও নতুন। তাই এমন একটা কর্মশালার দরকার ছিল।
পাবনা–১ আসনের এমপি নাজিবুর রহমান মোমেন বলেন, এটা পরিচিতিমূলক কর্মসূচি ছিল। সংসদে গিয়ে সংসদ সদস্যদের কাজ কী হবে, সে বিষয়েই কর্মশালায় বক্তব্য দিয়েছেন বিশেষজ্ঞরা।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এটা আমরা প্রাথমিকভাবে ওরিয়েন্টেশন করছি। সামনে অনেক বিষয় আসবে। বাজেটের সময় বাজেট আসবে বা আরও অনেক বিষয় একটার পর একটা আসবে। আমাদের লক্ষ্য প্রতিবছর এ ধরনের একাধিক ওরিয়েন্টেশন প্রোগ্রাম বা এ ধরনের ওয়ার্কশপের ব্যবস্থা করা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.