বাণিজ্যমন্ত্রী: রপ্তানি আয়ের ৮৫ শতাংশই এক পণ্যের ওপর নির্ভরশীল
- Details
- by ২৪ ডেস্ক
দেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ তথা ৮৫ শতাংশই আসছে মাত্র একটি পণ্য থেকে। এই একক নির্ভরতা কাটিয়ে ওঠাই অর্থনীতির জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রপ্তানি বাণিজ্যের পরিধি বৃদ্ধি ও পণ্যে বৈচিত্র্য আনা ছাড়া ভবিষ্যৎ উন্নতির জন্য বিকল্প কোনো পথ খোলা নেই।

নতুন সরকারের শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যোগ দেওয়ার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা সিলেট-১ আসনে সফর করেন তিনি। এ সময় বিমানবন্দরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে তিনি নিজের কর্মপরিকল্পনা তুলে ধরেন।
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও পণ্য সরবরাহ প্রসঙ্গেও কথা বলেন মন্ত্রী। তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করে জানান, দায়িত্ব নেওয়ার পরপরই রোজা শুরু হওয়ায় প্রস্তুতির জন্য মাঝখানে পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। তবে স্বস্তির বিষয় হলো, বাজারে পণ্যের যে পরিমাণ সরবরাহ রয়েছে তা চাহিদা মেটানোর জন্য যথেষ্ট। তাই মূল্য পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার কোনো আশঙ্কা নেই।
আন্তর্জাতিক বাণিজ্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গত কয়েক মাসে রপ্তানি খাতে নেতিবাচক প্রবৃদ্ধি লক্ষ করা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র কর্তৃক শুল্ক বা ট্যারিফকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহারের ফলে বিশ্বায়নের সামগ্রিক ধারণাটি বাধার মুখে পড়েছে। এই অস্থির সময়ের প্রভাবে আন্তঃদেশীয় বাণিজ্যের গতিও অনেকটা কমে এসেছে।
সিলেট অঞ্চলের উন্নয়ন ভাবনায় কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর পেশার প্রসারে গুরুত্ব দেন মন্ত্রী। তিনি জানান, এখানে এআই সেন্টার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশ্ববর্তী দেশ ভারত ডিজিটাল অবকাঠামো খাতে ব্যাপক উন্নতি করেছে এবং সরকারি কর্মীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ে দক্ষ করতে বিশেষ কর্মসূচিও চালু করেছে। ২০২৬ সালের বৈশ্বিক প্রেক্ষাপটে টিকে থাকতে হলে বাংলাদেশকেও প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে হবে, নতুবা বিশ্ব আমাদের দিকে করুণার চোখে তাকাবে না।
সিলেটে বন্ধ থাকা আইটি পার্ক চালু ও বিনিয়োগ বাড়ানোর বিষয়েও কথা বলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী। তিনি মনে করেন, কর্মসংস্থানের জন্য বিনিয়োগ অপরিহার্য। আর এই বিনিয়োগ টানতে হলে আমলাতান্ত্রিক জটিলতা বা লাল ফিতার দৌরাত্ম্য কমাতে হবে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং বিশেষ নীতিগত সহায়তা নিশ্চিত করা গেলে প্রবাসী ও দেশি উদ্যোক্তারা সিলেটে বিনিয়োগে আগ্রহী হবেন। এ লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.