আপনি পড়ছেন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল ভাষাভাষী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই বিশেষ দিনটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

প্রধানমন্ত্রী: একুশের মূল চেতনা গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার
তারেক রহমান

প্রধানমন্ত্রীর মতে, একুশে ফেব্রুয়ারি জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় অধ্যায়। বাণীতে তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চালিকাশক্তি। এই চেতনাকে ধারণ করে দীর্ঘ সংগ্রাম পাড়ি দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে আরও সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান।

দিবসটি উপলক্ষ্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মদানকারী রফিক, সালাম, বরকত, জব্বারসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সরকারপ্রধান। তিনি বলেন, তাঁদের এই আত্মত্যাগের মাধ্যমেই তৎকালীন পূর্ব বাংলায় শত বছরের শাসন ও শোষণের অবসান ঘটানোর প্রথম সোপান রচিত হয়েছিল। মাতৃভাষার মর্যাদা রক্ষার এই আন্দোলন কেবল ভাষার অধিকারই নিশ্চিত করেনি, বরং বাঙালির স্বাধিকার, গণতন্ত্র এবং সাংস্কৃতিক চেতনার ভিত্তিকেও সুদৃঢ় করেছে। একুশের সেই রক্তঝরা পথ বেয়েই পরবর্তীতে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।

বাংলা ভাষাকে বাঙালির আত্মপরিচয়ের প্রধান বাহন হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী। তিনি স্মরণ করিয়ে দেন যে, মাতৃভাষার জন্য বাঙালির ত্যাগ ও ভালোবাসার স্বীকৃতি হিসেবে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করেছে। বর্তমানে একুশের চেতনা বিশ্বব্যাপী সব ভাষার মর্যাদা রক্ষা ও সুরক্ষার আন্দোলনে রূপ নিয়েছে।

বাণীতে প্রধানমন্ত্রী ভাষা শহীদদের আদর্শ, ১৯৭১ সালের স্বাধীনতা এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানসহ এযাবৎকালে গণতান্ত্রিক আন্দোলনে শহীদ সবার আকাঙ্ক্ষাকে ধারণ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, এই চেতনার ভিত্তিতেই একটি স্বনির্ভর, নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে চায় তাঁর সরকার।

বিশ্বের সকল জাতিগোষ্ঠীর ভাষার মর্যাদা রক্ষায় কাজ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘আসুন, আমরা দেশে বিদ্যমান ভাষা বৈচিত্র্যকে সংরক্ষণ করি, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চা নিশ্চিত করি।’ পরিশেষে তিনি সকল ভাষা শহীদের আত্মার মাগফিরাত এবং দিবসটি উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.