আপনি পড়ছেন

সাম্প্রতিক সময়ে একাধিক আত্মঘাতী ও সন্ত্রাসী হামলার জেরে আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি ইসলামাবাদের।

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ৭টি ‘আস্তানা’ ধ্বংসের দাবি
আফগানিস্তানের কুনার প্রদেশে ২০২৫ সালের ২৫ নভেম্বর পাকিস্তানের হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ি। ছবি- রয়টার্স

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের তালেবান সরকার এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে আফগান সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, রোববার (২২ ফেব্রুয়ারি) সীমান্তবর্তী দুটি প্রদেশে এই হামলার ঘটনা ঘটে। সূত্রের তথ্যমতে, পাকতিকা প্রদেশের একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ড্রোন হামলা চালানো হয় এবং নানগারহার প্রদেশেও আঘাত হানা হয়েছে।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশটির সামরিক বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়ে সাতটি ক্যাম্প ও আস্তানা ধ্বংস করেছে। ধ্বংস করা এসব স্থাপনা নিষিদ্ধঘোষিত পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং তাদের সহযোগী সংগঠনগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা হয়। পাশাপাশি সীমান্ত অঞ্চলে আইএসের একটি সহযোগী গোষ্ঠীকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে দাবি করা হয়, ইসলামাবাদসহ উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর ও বান্নু জেলায় সাম্প্রতিক হামলাগুলো আফগানিস্তানভিত্তিক নেতৃত্ব ও পরিচালকদের নির্দেশে সংঘটিত হয়েছে, যার চূড়ান্ত প্রমাণ পাকিস্তানের কাছে রয়েছে।

পাকিস্তান জানায়, আফগান ভূখণ্ড ব্যবহার করে যাতে সশস্ত্র গোষ্ঠীগুলো হামলা চালাতে না পারে, সে বিষয়ে তালেবান সরকারকে বারবার ব্যবস্থা নিতে বলা হলেও কাবুল কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ হলেও দেশের নাগরিকদের নিরাপত্তাই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।

এই বিমান হামলার কয়েক ঘণ্টা আগে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী হামলা হয়, যাতে একজন লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনা সদস্য নিহত হন। এরপর সোমবার পাশের বাজাউর এলাকায় এক আত্মঘাতী হামলাকারী অস্ত্রধারীদের সহায়তায় বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে একটি নিরাপত্তা চৌকির দেওয়ালে ধাক্কা দেয়। এতে ১১ সেনা সদস্য ও এক শিশু নিহত হয়। পরবর্তী সময়ে কর্তৃপক্ষ জানায়, ওই হামলাকারী ছিলেন আফগান নাগরিক।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের তারলাই কালান এলাকায় খাদিজা তুল কুবরা মসজিদে জোহরের নামাজের সময় আরেকটি আত্মঘাতী হামলায় অন্তত ৩১ মুসল্লি নিহত এবং ১৭০ জন আহত হন। ওই হামলার দায় স্বীকার করে আইএস। কঠোর নিরাপত্তাবেষ্টিত রাজধানীতে এ ধরনের হামলা সচরাচর দেখা যায় না। তবে তিন মাসের মধ্যে এটি ছিল দ্বিতীয় ঘটনা, যা পাকিস্তানের বড় শহরগুলোতে আবারও সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি করেছে। পাকিস্তান সেনাবাহিনী জানায়, এসব হামলার পরিকল্পনা, প্রশিক্ষণ ও উগ্রবাদী প্রভাব বিস্তারের কাজ আফগানিস্তানেই হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সহিংসতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর বড় অংশের জন্য টিটিপি ও নিষিদ্ধঘোষিত বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করা হয়। ইসলামাবাদের অভিযোগ, টিটিপি আফগানিস্তানের ভেতর থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে। যদিও সংগঠনটি এ অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে তালেবান সরকারও পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার অভিযোগ ধারাবাহিকভাবে নাকচ করে আসছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.