আপনি পড়ছেন

ইরানে এবার সরকারবিরোধী বিক্ষোভে নেমেছেন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত ডিসেম্বর-জানুয়ারির প্রাণঘাতী বিক্ষোভ ও দমনপীড়নের পর এই প্রথম এত বড় পরিসরে বিক্ষোভ করছেন তারা।

ইরানে এবার সরকারবিরোধী বিক্ষোভে শিক্ষার্থীরা
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। ছবি- রয়টার্স

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শনিবার (২১ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানের শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজির ক্যাম্পাসে বিক্ষোভকারীদের মিছিলের ফুটেজ যাচাই করেছে। পরে সেখানে বিক্ষোভকারী ও সরকার সমর্থকদের মধ্যে হাতাহাতি হতে দেখা যায়।

তেহরানের আরেকটি বিশ্ববিদ্যালয় শহীদ বেহেস্তি ইউনিভার্সিটিতে অবস্থান ধর্মঘট পালন করা হয়েছে। আমির কবির ইউনিভার্সিটি অব টেকনোলজিতেও সরকারবিরোধী স্লোগান দিতে দেখা গেছে শিক্ষার্থীদের। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলে মাশহাদে একটি সমাবেশের খবর পাওয়া গেছে। শিক্ষার্থীরা জানুয়ারির গণবিক্ষোভে নিহত হাজার হাজার মানুষের প্রতি শ্রদ্ধা জানাচ্ছিলেন।

এদিকে ইরানের কাছাকাছি সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সীমিত সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা সন্দেহ করছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে, যা তেহরান বরাবরই অস্বীকার করে আসছে।

গত মঙ্গলবার সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার লক্ষ্যে হওয়া আলোচনায় অগ্রগতির কথা জানানো হয়েছে। তবে আলোচনার পর ট্রাম্প বলেন, সম্ভবত আগামী ১০ দিনের মধ্যেই বোঝা যাবে ইরানের সঙ্গে সমঝোতা হবে, নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে। অতীতে ট্রাম্প প্রকাশ্যে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। এক পর্যায়ে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, সহায়তা পথে রয়েছে।

বিবিসির যাচাইকৃত ভিডিওতে দেখা যায়, নতুন সেমিস্টারের শুরুতে শত শত শিক্ষার্থী ইরানের জাতীয় পতাকা হাতে নিয়ে শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজির ক্যাম্পাসে মিছিল করছেন। স্বৈরাচারের মৃত্যু হোক— এমন স্লোগান দেন তারা, যা দেশটির সর্বোচ্চ নেতা যা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উদ্দেশ করে বলা হয়েছে। ভিডিওতে কাছাকাছি সরকারপন্থী সমাবেশও দেখা যায়। পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, গত মাসের বিক্ষোভে অন্তত ৬ হাজার ১৫৯ জন নিহত হওয়ার তথ্য তারা নিশ্চিত করেছে। এর মধ্যে ৫ হাজার ৮০৪ জন বিক্ষোভকারী, ৯২ জন শিশু এবং ২১৪ জন সরকার সংশ্লিষ্ট ব্যক্তি। আরও ১৭ হাজার মৃত্যুর খবর তদন্তাধীন বলে জানিয়েছে সংগঠনটি। অন্যদিকে ইরানি কর্তৃপক্ষ বলেছে, ৩ হাজার ১০০ জনের বেশি নিহত হয়েছে। তবে তাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য বা দাঙ্গাবাজদের হামলার শিকার সাধারণ মানুষ।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর গত মাসের বিক্ষোভ ছিল সবচেয়ে বড় বলে মনে করা হচ্ছে। শনিবারের এই নতুন বিক্ষোভ এমন সময়ে হলো, যখন ইরান সম্ভাব্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের প্রস্তুতি নিচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.