থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়, উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী
- Details
- by ২৪ ডেস্ক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে শুরু করার লক্ষ্যে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে অংশ নেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম উপস্থিত ছিলেন।
টার্মিনালটি চালু না হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। মূলত ভবনের অভ্যন্তরীণ কিছু কারিগরি ত্রুটি এবং ‘গ্রাউন্ড হ্যান্ডলিং ও অপারেশন’ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় বিলম্ব ঘটেছে। অন্তর্বর্তী সরকারও বেশ কয়েকবার চেষ্টা করেও এটি চালু করতে সক্ষম হয়নি। ২০১৭ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প গ্রহণ করে, যার নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৯ সালের ২৮ ডিসেম্বর।
বেবিচকের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সভায় মূলত থার্ড টার্মিনালের কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। কীভাবে স্বল্পতম সময়ের মধ্যে এই টার্মিনালটি ব্যবহার উপযোগী করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনার কথা রয়েছে। চলতি বছরেই এটি চালুর ব্যাপারে তোড়জোড় চলছে।
এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টার্মিনালটির আংশিক উদ্বোধন করেছিলেন। সে সময় কর্তৃপক্ষের পক্ষ থেকে ২০২৪ সালের মধ্যে এটি পুরোপুরি চালু করার আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.