‘নীল নদ থেকে ইউফ্রেটিস’: ইসরায়েলি সীমানা নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের প্রতিবাদে ইরান
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
অধিকৃত পশ্চিম তীরসহ পুরো মধ্যপ্রাচ্যের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির সমর্থনের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরানের অভিযোগ, এ ধরনের মন্তব্য ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যায় আমেরিকার সক্রিয় অংশগ্রহণের প্রমাণ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগহাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘হাকাবির এই বক্তব্য ইসরায়েলি সরকারের আগ্রাসী যুদ্ধ এবং ফিলিস্তিনিদের ওপর ঔপনিবেশিক গণহত্যায় আমেরিকার সক্রিয় অংশগ্রহণের একটি স্পষ্ট প্রমাণ।’
বাগহাই আরও উল্লেখ করেন, এ ধরনের চরমপন্থী মতাদর্শগত বক্তব্য দখলদার বাহিনীকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে নৃশংস অপরাধ ও অবৈধ পদক্ষেপ এবং এ অঞ্চলের জাতিগুলোর বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যেতে আরও উৎসাহিত করবে।
গত শুক্রবার মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইক হাকাবি দাবি করেন, নীল নদ থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডে ইসরায়েলের বাইবেলীয় অধিকার রয়েছে। পডকাস্টে প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তারা (ইসরায়েল) যদি সবটা নিয়ে নেয়, তবে তাতে কোনো সমস্যা নেই।’
গাজা উপত্যকায় ইসরায়েলের কর্মকাণ্ডের পক্ষে সাফাই গেয়ে হাকাবি ওই অঞ্চলের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণের বিষয়টিকে ‘ঐশ্বরিক বিধান’ হিসেবে অভিহিত করেন। হাকাবি যখন মধ্যপ্রাচ্যের বিশাল অংশের ওপর ইসরায়েলের ঐশ্বরিক অধিকারের দাবি তোলেন, তখন কার্লসন তাকে প্রশ্ন করেন, ‘আপনি কোন ভূখণ্ডের কথা বলছেন?’ বাইবেলে উল্লেখিত ‘মিশরের নদী’ বা রিভার অব ইজিপ্ট বলতে কেউ কেউ সিনাই উপদ্বীপের একটি নদীখাতকে, আবার কেউ কেউ নীল নদকে বুঝিয়ে থাকেন। কার্লসনের প্রশ্নের জবাবে হাকাবি নীল নদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত ইসরায়েলের তথাকথিত অধিকারের ইঙ্গিত দিয়ে মন্তব্যটি করেন।
এর আগে গত আগস্টে নিউজ চ্যানেল আই২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছিলেন, তিনি ‘গ্রেটার ইসরায়েল’ বা বৃহত্তর ইসরায়েলের স্বপ্নের সঙ্গে নিজেকে খুব গভীরভাবে সংযুক্ত মনে করেন। তিনি নিজেকে একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনের অংশ হিসেবে বিবেচনা করেন বলে উল্লেখ করেন।
ইসরায়েলি রাজনীতিতে ‘গ্রেটার ইসরায়েল’ বলতে দেশটির সীমানা সম্প্রসারণ করে পশ্চিম তীর, গাজা এবং সিরিয়ার গোলান মালভূমিকে অন্তর্ভুক্ত করা বোঝায়। কোনো কোনো ব্যাখ্যায় মিশরের সিনাই উপদ্বীপ এবং জর্ডানের কিছু অংশও এর অন্তর্ভুক্ত।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.