অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তাজুল ইসলাম
- Details
- by ২৪ ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য বিদায়ি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, তার বিরুদ্ধে যেসব অনিয়ম বা দুর্নীতির কথা রটানো হচ্ছে, তার সপক্ষে কেউ বিন্দুমাত্র প্রমাণও দেখাতে পারবে না।

গণমাধ্যমে পাঠানো এক লিখিত প্রতিবাদলিপিতে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও তিনি এ বিষয়ে বক্তব্য দিয়েছেন। তাজুল ইসলাম বলেন, ‘গত দুই দিন ধরে কিছু সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমার সম্পর্কে বিদ্বেষপ্রসূত তথ্য ছড়ানো হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটরের বরাতে যেসব কথা বলা হচ্ছে, তা সর্বৈব মিথ্যা, প্রমাণহীন এবং জঘন্য মিথ্যাচার।’
এর আগে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিস্ফোরক মন্তব্য করেন। ফেসবুকে এক আইনজীবীর পোস্টের নিচে তিনি অভিযোগ করেন যে, তাজুল ইসলামের নেতৃত্বে একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল, যারা চিফ প্রসিকিউটরের পদটিকে অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তার এই মন্তব্যটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং আইনজীবীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
সুলতান মাহমুদের এই অভিযোগের জবাবে তাজুল ইসলাম বলেন, ‘দায়িত্ব পালনকালে প্রসিকিউশন টিমের প্রতিটি পদক্ষেপ ছিল স্বচ্ছ ও আইনানুগ। তখন কেউ কোনো প্রশ্ন তোলার সুযোগ পাননি। এখন আমি বিদায় নেওয়ার পর বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অসৎ উদ্দেশ্যে একটি মহল সংগঠিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।’ তিনি আরও দাবি করেন, পতিত স্বৈরাচার ও গণহত্যাকারীদের সুবিধা করে দিতে এবং চলমান বিচারকাজে বাধা সৃষ্টি করতেই এসব ভিত্তিহীন কথা ছড়ানো হচ্ছে।
উল্লেখ্য, সরকার গত ২৩ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে এক প্রজ্ঞাপন জারি করে প্রসিকিউশন টিমে পরিবর্তন আনে। এতে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন করা তাজুল ইসলামকে সরিয়ে মো. আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। ইতিমধ্যেই নবনিযুক্ত প্রধান কৌঁসুলি তার দাপ্তরিক দায়িত্ব বুঝে নিয়েছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.