পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর, বিচারের অপেক্ষায় শহীদ সেনা পরিবার
- Details
- by ২৪ ডেস্ক
পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর আজ বুধবার। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের (বর্তমানে বিজিবি) ঢাকার পিলখানা সদর দপ্তরে বিদ্রোহের নামে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। সেই বিভীষিকা প্রতি মুহূর্তে তাড়া করছে শহীদ সেনা পরিবারগুলোকে। চব্বিশের গণঅভ্যুত্থানের পর গঠিত তদন্ত কমিশন প্রতিবেদন দিলেও বাস্তবায়ন না করায় তারা হতাশ। জাতীয় শহীদ সেনা দিবসে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে ইফতারে দ্রুত বিচারসহ সব দাবি তুলে ধরতে চায় শহীদ সেনা অ্যাসোসিয়েশন।

২০০৯ সালে পিলখানায় সেনা কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যা করে মরদেহ গুম এবং পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। তাদের পরিবারের সদস্যদের ওপরও চালানো হয় নির্যাতন। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ওই নৃশংস ঘটনাকে দেশের সার্বভৌমত্বের ওপর প্রথম বড় ধরনের আঘাত হিসেবেই মূল্যায়ন করে থাকেন।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর বাংলাদেশের ইতিহাসে বিভীষিকাময় ও শোকাবহ এ দিনটি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। এ ঘটনায় সার্বভৌমত্ব রক্ষায় শপথ গ্রহণকারী দেশের সুরক্ষা কবচ বাংলাদেশ সেনাবাহিনী তার মেধাবী ও দেশপ্রেমিক কর্মকর্তাদের হারায়, যা সমগ্র সশস্ত্র বাহিনীর মনোবলে বিরূপ প্রভাব ফেলে। এ দিনটি শুধু বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য নয়, পুরো জাতির জন্যই শোকাবহ ও হৃদয়বিদারক।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহ শুরু হয়। খরব পেয়ে থামাতে ব্যারাকে ছুটে যান তৎকালীন বিডিআরের ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মুজিবুল হক। তাকে ব্রাশফায়ারে হত্যা করে তিনতলা থেকে নিচে ফেলে দেন উচ্ছৃঙ্খল জওয়ানরা। তখন কর্নেল মুজিবের স্ত্রী নেহরীন ফেরদৌসীও পিলখানায় ছিলেন। তিনি চিন্তাও করতে পারেননি তার স্বামীর সঙ্গে কী নির্মমতা ঘটে গেছে।
নেহরীন ফেরদৌসী বলেন, ‘আমরা এর কোনো কারণ আজও জানি না। শুধু গুলি করে হত্যা করা হয়নি, বেয়নেট দিয়ে খুঁচিয়েছে, কারও চোখ উপড়ে ফেলেছে, কারও জিহ্বা কেটে দিয়েছে। এই ফুটেজগুলো যখন আমরা দেখি, তখন মনে প্রচুর প্রশ্ন আসে। এটা থেকে আমরা বের হতে পারিনি। মনে হয় আর কোনো দিন পারবোও না।’
আরেক শহীদ মেজর কাজী মোছাদ্দেক হোসেন। মাত্র ৮ বছর বয়সে বাবাকে হারান কাজী নাজিয়া তাবাসসুম। তিনি বলেন, ‘যেকোনো মেয়ে তার বাবাকে হিরো হিসেবে দেখে। আমিও আমার বাবাকে হিরো হিসেবেই দেখতাম। তার হিরোইজমকে রিওয়ার্ডের জন্য তিনি সেদিন যান। কিন্তু সেদিন তার মরদেহ ফেরত আসে।’
অন্তর্বর্তী সরকারের পর নতুন করে কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। বিলম্ব না করে দ্রুত বিচার নিশ্চিতের তাগিদ শহীদ সেনা অ্যাসোসিয়েশনের। সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য কোহিনূর হোসেন বলেন, ১৭ বছরে এই প্রথম আমাদের সঙ্গে কোনো প্রধানমন্ত্রী ইফতার করতে যাচ্ছেন। এটা খুব ভালো লাগছে। কিন্তু আমাদের দাবি দুটিই। সেগুলো হলো- শহীদ মর্যাদা দেওয়া এবং সঠিক বিচার করা। আরেকটা বিষয় হচ্ছে, ড. মুহাম্মদ ইউনূস যে কমিশন করে গেছেন, সেটার প্রতিবেদন যেন প্রকাশ করা হয়।
জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘২৫ ফেব্রুয়ারি, জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল। হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদ হয়েছিল। ২০০৯ সালের পর দিনটি যথাযোগ্য গুরুত্ব সহকারে পালন করা হয়নি। ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে দিনটি শহীদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে। আজকের এই বিশেষ দিনে আমরা সেনা হত্যাযজ্ঞে শহীদদের মাগফিরাত কামনা করছি। তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করছি।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.