উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যে ৩ শতাধিক মার্কিন যুদ্ধবিমান মোতায়েন
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) অঞ্চলে তিন শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন করা হয়েছে। উন্মুক্ত উৎসভিত্তিক গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

তুরস্কভিত্তিক এই সংবাদমাধ্যম মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে পাঠানো ডজনখানেক যুদ্ধবিমান ও সামরিক উড়োজাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) উন্মুক্ত উৎসভিত্তিক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, সেন্টকম অঞ্চলে বর্তমানে তিন শতাধিক মার্কিন সামরিক বিমান রয়েছে। এর মধ্যে অধিকাংশই কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি, জর্ডানের মুওয়াফ্ফাক সালতি বিমান ঘাঁটি এবং সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থান করছে। এছাড়া ইউএসএস আব্রাহাম লিংকন ও ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড বিমানবাহী রণতরীতে থাকা ক্যারিয়ার এয়ার উইং ৮ ও ৯-ও এতে অন্তর্ভুক্ত।
গত জানুয়ারি মাসের শুরু থেকে এই বিশাল বিমানবহর গড়ে তুলতে আনুমানিক ২৭০টি সি-১৭ ও সি-৫ পরিবহন ফ্লাইট সেন্টকম অঞ্চলে পরিচালিত হয়। পাশাপাশি প্যাট্রিয়ট এবং টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করা হয়েছে। বর্তমানে আনুমানিক ৭৫টি কেসি-৪৬ ও কেসি-১৩৫ কৌশলগত পরিবহন বিমান সেন্টকম অঞ্চলের পথে রয়েছে।
মোতায়েন করা বিমানগুলোর মধ্যে সহায়ক ও আক্রমণাত্মক উভয় ধরনের উড়োজাহাজ রয়েছে। প্রায় ৮৪টি এফ-১৮ই/এফ, ৩৬টি এফ-১৫ই, ৪৮টি এফ-১৬সি/সিজে/সিএম এবং ৪২টি এফ-৩৫এ/সি যুদ্ধবিমান মোট বিমানের প্রায় ৭০ শতাংশ। বাকি ৩০ শতাংশের মধ্যে রয়েছে ট্যাংকার বিমান এবং বিশেষায়িত আক্রমণাত্মক প্ল্যাটফর্ম— ১৮টি ইএ-১৮জি ‘গ্রোলার’ ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান, ১২টি এ-১০সি ‘থান্ডারবোল্ট’ ক্লোজ এয়ার সাপোর্ট বিমান, ৫টি ই-১১এ ব্যাটলফিল্ড এয়ারবোর্ন কমিউনিকেশনস নোড (বিএসিএন) এবং ৬টি ই-৩ ‘সেন্ট্রি’ এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম (অ্যাওয়াকস) বিমান। তবে গত জুনে পরিচালিত ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এ ব্যবহৃত বি-২ বোমারু বিমানের কোনো সাম্প্রতিক চলাচল লক্ষ্য করা যায়নি।
ওয়াশিংটনের সামরিক প্রস্তুতি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের পক্ষে অবস্থান নিচ্ছে এবং সম্ভাব্য হামলায় জড়িত থাকতে পারে।
ইসরায়েলের ৬৬টি এফ-১৫আই/সি/ডি, ১৭৩টি এফ-১৬আই/সি/ডি এবং ৪৮টি আধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান রয়েছে, যা সম্ভাব্য ইরানবিরোধী অভিযানে অংশ নেওয়া বাহিনীর আকাশশক্তিকে কার্যত দ্বিগুণ করতে পারে।
গতকাল মঙ্গলবার ইসরায়েল আরও ১২টি মার্কিন এফ-২২ ‘র্যাপ্টর’ স্টেলথ যুদ্ধবিমান পেয়েছে, যা মার্কিন অস্ত্রভাণ্ডারের অন্যতম আধুনিক প্ল্যাটফর্ম। ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম ক্যান-এর প্রতিবেদনে বলা হয়, এসব বিমান শত্রু ভূখণ্ডে প্রবেশ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনা ধ্বংস করতে সক্ষম। একই দিনে যুক্তরাষ্ট্রের ল্যাংলি বিমান ঘাঁটি থেকে আরও ৬টি এফ-২২ উড্ডয়ন করতে দেখা গেছে, যা যুক্তরাজ্যের আরএএফ লেকেনহিথ ঘাঁটি হয়ে ইসরায়েলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.