হাতিয়ায় এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, আহত অন্তত ১০
- Details
- by ২৪ ডেস্ক
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের গাড়িবহরে গুলি ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এমপি হান্নান মাসউদের গাড়িবহর এলাকায় পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগ নেতা বেলাল মাঝির নেতৃত্বে একটি দল গুলিবর্ষণ ও অতর্কিত হামলা চালায়। এতে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলাকারীরা তাদের অন্তত ১০টি মোটরসাইকেল ভাঙচুর করেছে এবং পাঁচজন নেতাকর্মীকে অবরুদ্ধ করে রেখেছে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, পুলিশের উপস্থিতিতেও হামলাকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেয়, যা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।
জাতীয় যুবশক্তির হাতিয়া উপজেলা আহ্বায়ক মো. ইউসুফ বলেন, পুলিশের সামনে এই হামলা হলেও তারা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। তিনি অভিযোগ করেন, নির্বাচন-পরবর্তী সময়ে তাদের প্রায় ২০ জন নেতাকর্মীর ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি।
এদিকে এমপি আব্দুল হান্নান মাসউদ জানিয়েছেন, হামলাকারী হিসেবে অভিযুক্ত বেলাল মাঝিকে গ্রেপ্তার না করা পর্যন্ত তিনি ঘটনাস্থল ত্যাগ করবেন না। তিনি আরও দাবি করেন, ২০১৮ সালেও একই ব্যক্তি সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলার ঘটনায় জড়িত ছিলেন।
ঘটনার বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, পুলিশের একাধিক দল ঘটনাস্থলে কাজ করছে। তবে বিস্তারিত তথ্য যাচাই না করে এখনই কোনো মন্তব্য করা সম্ভব নয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.