আপনি পড়ছেন

ইসরায়েলি পার্লামেন্ট ‘নেসেট’-এ প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাষণে তিনি দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন। মোদি বলেন, ভারত ও ইসরায়েলের মধ্যকার এই গভীর সম্পর্ক প্রায় ২ হাজার বছরের পুরোনো।

ইসরায়েলি পার্লামেন্টে প্রথমবারের মতো মোদির ভাষণ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ইসরায়েল সফরের দ্বিতীয় দিন গত বুধবার দেশটির আইনপ্রণেতাদের উদ্দেশে এই ভাষণ দেন মোদি। ভারতের কোনো প্রধানমন্ত্রী হিসেবে তিনিই প্রথম ইসরায়েলি পার্লামেন্টে বক্তব্য রাখলেন। অনুষ্ঠানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বক্তব্য রাখেন। তিনি বলেন, ভারত সবসময় ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে।

বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত গাজা শান্তি পরিকল্পনার প্রতি সমর্থন জানান নরেন্দ্র মোদি। তিনি বলেন, এই পরিকল্পনা শান্তির একটি পথ তৈরি করেছে। এটি ফিলিস্তিন ইস্যু সমাধানের পাশাপাশি ওই অঞ্চলের মানুষের জন্য একটি ন্যায্য ও স্থায়ী শান্তির প্রতিশ্রুতি বহন করে।

ইসরায়েলি আইনপ্রণেতাদের উদ্দেশে মোদি বলেন, ‘আমরা আপনাদের বেদনা অনুভব করি এবং আপনাদের দুঃখে সমব্যথী। বর্তমান সময়ে এবং ভবিষ্যতে ভারত দৃঢ়ভাবে ও পূর্ণ প্রত্যয়ের সঙ্গে ইসরায়েলের পাশে থাকবে।’

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর দুই বছরের অভিযানে এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই নৃশংস হামলায় আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ।

দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে মোদি জানান, তারা বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং যৌথ অবকাঠামো উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। একটি উচ্চাভিলাষী মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে দুই দেশের প্রতিনিধিরা কাজ করছেন, যা বাণিজ্যের বিশাল সম্ভাবনাকে উন্মোচন করবে। এছাড়া কৃষি প্রযুক্তি এবং গত নভেম্বরে স্বাক্ষরিত প্রতিরক্ষা ও নিরাপত্তা চুক্তির বিষয়েও তিনি আলোকপাত করেন।

মোদি আরও বলেন, এই ভূমির সঙ্গে ভারতের সম্পর্ক রক্ত ও আত্মত্যাগের মাধ্যমে লেখা। প্রথম বিশ্বযুদ্ধের সময় এই অঞ্চলে ৪ হাজারেরও বেশি ভারতীয় সৈন্য প্রাণ হারিয়েছিলেন। ১৯১৮ সালের সেপ্টেম্বরে হাইফায় অশ্বারোহী বাহিনীর সেই লড়াই সামরিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে। বর্তমান অনিশ্চিত বিশ্বে ভারত ও ইসরায়েলের মতো বিশ্বস্ত অংশীদারদের মধ্যে শক্তিশালী প্রতিরক্ষা অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.