আপনি পড়ছেন

ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানিয়েছেন, রাশিয়া প্রতারণার মাধ্যমে ১ হাজার ৭০০ জনেরও বেশি আফ্রিকান নাগরিককে ইউক্রেন যুদ্ধে নিয়োগ দিয়েছে। বুধবার কিয়েভে ঘানার পররাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল ওকুদজেতো আবলাকওয়ার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তার মতে, মস্কো বিভিন্ন আফ্রিকান দেশের নাগরিকদের চাকরির প্রলোভন দেখিয়ে এই ভয়াবহ যুদ্ধে টেনে আনছে।

ইউক্রেন: প্রতারণা করে আফ্রিকানদের যুদ্ধে পাঠাচ্ছে রাশিয়া
ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা

সংবাদ সম্মেলনে সিবিহা বলেন, ‘আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আফ্রিকান নাগরিকদের একটি ভয়াবহ যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে রাশিয়া।’ তিনি আরও জানান, ইউক্রেনের কাছে থাকা তথ্য অনুযায়ী, আফ্রিকা মহাদেশের ৩৬টি দেশের ১ হাজার ৭৮০ জনের বেশি নাগরিক বর্তমানে রুশ সেনাবাহিনীতে যুদ্ধ করছে। বিষয়টি নিয়ে আফ্রিকার বিভিন্ন দেশের সরকারের সঙ্গে আলোচনা চলছে, যাতে তারা তাদের নাগরিকদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে।

ঘানার পররাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল ওকুদজেতো আবলাকওয়া জানান, রাশিয়ার হয়ে যুদ্ধ করা বহু আফ্রিকান প্রতারণার শিকার হয়েছেন। তাদের সাধারণ চাকরির প্রতিশ্রুতি দিয়ে ইন্টারনেটের অন্ধকার জগত বা ‘ডার্ক ওয়েব’-এর মাধ্যমে প্রলুব্ধ করা হয়েছে। তিনি বলেন, ‘তাদের কোনো নিরাপত্তা বা সামরিক প্রশিক্ষণ নেই। তাদের কেবল প্রলুব্ধ করে প্রতারণা করা হয়েছে এবং যুদ্ধের সম্মুখ সারিতে রাখা হয়েছে।’

এদিকে, রাশিয়ার কর্তৃপক্ষ তাদের সশস্ত্র বাহিনীতে আফ্রিকান নাগরিকদের অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে আফ্রিকান পুরুষদের চাকরির প্রতিশ্রুতি দিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়া এবং পরে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানোর একাধিক খবর প্রকাশিত হয়েছে, যা মস্কো এবং আফ্রিকার কিছু দেশের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।

ঘানার পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ করে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। আবলাকওয়া আরও জানান, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাশিয়ার হয়ে যুদ্ধ করার সময় আটক হওয়া ঘানার দুই যুদ্ধবন্দীকে মুক্তি দেওয়ার জন্য অনুরোধ করবেন। উল্লেখ্য, ঘানা আগামী বছর আফ্রিকান ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.