হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের দায় নিয়ে আবাসন প্রধানের পদত্যাগ
হংকংয়ের বহুতল ভবনে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পেছনে ‘কয়েক দশকের ব্যর্থতা’ স্বীকার করে পদত্যাগ করেছেন শহরটির আবাসন প্রধান উইনি হো। বৃহস্পতিবার তিনি পদত্যাগপত্র জমা দেন। সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দশকের পর দশক ধরে ঘটে যাওয়া সবচেয়ে প্রাণঘাতী এই অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত একটি স্বাধীন কমিটির প্রতিবেদনে মূল সংস্কার ঠিকাদার, প্রকল্প পরামর্শক এবং একজন পরিদর্শকের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করা হয়েছে। একই সাথে মর্মান্তিক এই ঘটনার জন্য সরকারের চারটি সংস্থাকেও দায়ী করা হয়।
২০২৫ সালের নভেম্বরে সংঘটিত ওই বর্বরোচিত অগ্নিকাণ্ডে অন্তত ১৬৮ জন নিহত হন। এটি বিগত ৭০ বছরেরও বেশি সময়ের মধ্যে শহরটিতে ঘটা সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, অগ্নিনির্বাপক নয় এমন ভারা বা স্ক্যাফোল্ডিং জাল, ফোম বোর্ড এবং অন্যান্য দাহ্য পদার্থের উপস্থিতি ছাড়াও জরুরি সিঁড়িতে ফাঁকা স্থান তৈরি করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এর ফলে প্রাণহানির সংখ্যা মারাত্মক আকার ধারণ করে।
কমিটির তথ্য অনুযায়ী, দায়ী চারটি সংস্থার মধ্যে আবাসন ব্যুরোর ইন্ডিপেন্ডেন্ট চেকিং ইউনিটের ওপর সবচেয়ে বড় দায় বর্তায়। ওয়াং ফুক কোর্টে চলমান সংস্কার কাজ যথাযথভাবে তদারকি করতে ব্যর্থ হয়েছিল সংস্থাটি। এছাড়া প্রতিবেদনে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট, বিল্ডিংস ডিপার্টমেন্ট এবং লেবার ডিপার্টমেন্ট—এই তিন সংস্থারও কঠোর সমালোচনা করা হয়।
এমন পরিস্থিতিতে সরকারি কাজের দরপত্র কারসাজি বা বিড-রিগিংকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করতে আইন প্রণয়ন এবং প্রকৌশল ও সংস্কার ঠিকাদারদের তদারকি ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেবে প্রশাসন।
সংস্কার কার্যক্রম বাস্তবায়নের তদারকি করতে চিফ সেক্রেটারির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের স্টিয়ারিং কমিটি গঠন করা হবে। একই সঙ্গে প্রশাসনিক দায়িত্বে অবহেলার অভিযোগে প্রায় ৫০ জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চালানোর অঙ্গীকার করেছে কর্তৃপক্ষ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.