আপনি পড়ছেন

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর কিশোরীকে হত্যার ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিহত কিশোরীর মা মাধবদী থানায় মামলাটি করেন। রাতেই মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নরসিংদীতে কিশোরীকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫
মাধবদী থানা। ছবি- সংগৃহীত

গ্রেপ্তার ব্যক্তিরা হলো- মহিষাশুড়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ান এবং মো. এবাদুল্লাহ, আইয়ুব আলী ও মো. গাফফার।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মধ্যবর্তী ফসলের মাঠ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। সে মহিষাশুড়া ইউনিয়নের একটি এলাকায় ভাড়া বাসায় বাবা, মা ও ভাইয়ের সঙ্গে থাকত। তাদের গ্রামের বাড়ি বরিশালে।

মামলার এজাহারের বরাতে পুলিশ জানায়, স্থানীয়ভাবে বখাটে হিসেবে পরিচিত নূরা নামের এক তরুণের সঙ্গে ওই কিশোরীর কথাবার্তা ছিল। ১৫ দিন আগে নূরার নেতৃত্বে পাঁচ-ছয়জন তরুণ তাকে তুলে নিয়ে যায়। তখন তাকে ধর্ষণ করা হয় বলে পরিবার অভিযোগ করে। এ ঘটনার বিচারের জন্য কিশোরীর পরিবার আহম্মদ আলী দেওয়ানের কাছে যায়। তবে বিচার পায়নি পরিবারটি। সাবেক ইউপি সদস্যের কাছে অভিযোগ করায় নূরাসহ সংশ্লিষ্ট তরুণেরা তাদের ওপর ক্ষুব্ধ হয়ে।

গত বুধবার রাতে ওই কিশোরীকে খালার বাড়িতে রাখতে যাচ্ছিলেন তার বাবা। পথে বিলপাড় এলাকায় পৌঁছালে নূরার নেতৃত্বে ছয় তরুণ তাকে অপহরণ করে। রাতভর বিভিন্ন জায়গায় খুঁজেও মেয়েটির সন্ধান মিলছিল না। পরে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

ওই কিশোরীর পরিবারের অভিযোগ, ধর্ষণের বিচারের দায়িত্ব নিয়ে আহম্মদ আলী দেওয়ান অপরাধীদের সঙ্গে রফাদফা করে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেন। কোনো বিচার না করেই ঘটনাটি ধামাচাপা দেন তিনি। পাশাপাশি কিশোরীর পরিবারকে গ্রাম ছেড়ে চলে যেতে চাপ দেন। বিচার না হওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে ওঠে। এর জেরেই বুধবার রাতে বাবার সামনে থেকে কিশোরীকে অপহরণের পর হত্যা করা হয়।

এক ফেসবুক পোস্টে সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন লেখেন, ‘এই জঘন্য হত্যাকাণ্ডের সব অপরাধীকে গ্রেপ্তারের মাধ্যমে নিহত কিশোরীর পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে। এর জন্য আমার সাধ্যের সবটুকু করব। একজন অপরাধীকেও ছাড় দেওয়া হবে না।’

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, নিহত কিশোরীর মা গতকাল রাতে ৯ জনকে আসামি করে মামলা করেছেন। এর মধ্যেই এজাহারভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি নূরাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.