আপনি পড়ছেন

বিশ্বের বিদ্যমান ক্ষমতা কাঠামো নারী নিপীড়নকারীদের সুরক্ষা দিচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। গত শুক্রবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে দেওয়া বক্তব্যে তিনি নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর জবাবদিহি নিশ্চিত করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান।

বিশ্বজুড়ে নারী সহিংসতা নিয়ে জাতিসংঘ মানবাধিকার প্রধানের সতর্কবার্তা, টানলেন এপস্টাইন প্রসঙ্গ
ভলকার তুর্ক

ভলকার তুর্ক তার বক্তব্যে জেফরি এপস্টাইন ও ডমিনিক পেলিকোটের মতো আলোচিত কেলেঙ্কারির ঘটনাগুলো উদাহরণ হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, এ ধরনের নৃশংস অপরাধ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি বিদ্যমান সমাজব্যবস্থার এক গভীর ব্যর্থতা। তার মতে, বর্তমান সামাজিক কাঠামো নারীদের কণ্ঠরোধ করে ক্ষমতাধর পুরুষদের শাস্তির হাত থেকে রক্ষা করছে। তিনি প্রতিনিধিদের কাছে প্রশ্ন রাখেন, ‘কেউ কি মনে করেন ডমিনিক পেলিকোট বা জেফরি এপস্টাইনের মতো আরও অনেক পুরুষ নেই?’

নারী ও শিশুদের ওপর হওয়া সব ধরনের নির্যাতনের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করার জন্য তিনি বিভিন্ন দেশের সরকারের প্রতি অনুরোধ জানান। একই সঙ্গে ভুক্তভোগীদের সুরক্ষা এবং একটি নিরপেক্ষ বিচারব্যবস্থা নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন। তুর্ক উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে নারীদের ওপর হামলার মাত্রা আশঙ্কাজনকভাবে বাড়ছে, বিশেষ করে অনলাইন মাধ্যমে এই প্রবণতা ভয়াবহ।

জাতিসংঘের তথ্যের বরাত দিয়ে মানবাধিকার প্রধান জানান, ২০২৪ সালে বিশ্বজুড়ে প্রায় ৫০ হাজার নারী ও মেয়ে শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এসব হত্যাকাণ্ডের বেশিরভাগই ঘটেছে পরিবারের সদস্যদের হাতে। তিনি এই ভয়াবহ পরিস্থিতিকে একটি ‘বৈশ্বিক জরুরি অবস্থা’ হিসেবে বর্ণনা করেন।

নারী রাজনীতিকদের প্রতি ক্রমবর্ধমান বিদ্বেষের বিষয়েও সতর্ক করেন ভলকার তুর্ক। তিনি জানান, তার সঙ্গে দেখা হওয়া প্রত্যেক নারী নেতা জানিয়েছেন যে, তাদের প্রতিনিয়ত অনলাইনে ঘৃণা ও চরম নারীবিদ্বেষী আক্রমণের শিকার হতে হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, ক্ষমতাধর পুরুষদের দায়মুক্তির সংস্কৃতি বন্ধ না হলে এই নৃশংস সহিংসতা থামানো সম্ভব হবে না।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.