জুনের চেয়েও বড় হামলার মুখে ইরান!
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরানে গত জুনের পরমাণু কেন্দ্রে হামলার তুলনায় এবার আরও বড় পরিসরে হামলার আশঙ্কা করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই দফার হামলার মূল লক্ষ্য ইরানের সামরিক অবকাঠামো। বর্তমানে দেশটির বিভিন্ন স্থানে দুই হাজারের বেশি স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরানের পরমাণু স্থাপনা ছাড়াও দেশজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন উৎক্ষেপণ কেন্দ্রে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম দফার এই যৌথ হামলার অন্যতম প্রধান লক্ষ্য হলো ইরানের শীর্ষ নেতাদের আঘাত করা। গত বছরের জুনের হামলার মতো এবারও পরিকল্পনাকারীরা আকস্মিক অভিযানের ওপর জোর দিচ্ছেন। তারা মনে করছেন, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আগেই ইরানি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা প্রয়োজন।
এদিকে এই হামলার বিষয়ে আগে থেকে কোনো বার্তা দেওয়া হয়নি বলে জানিয়েছেন মার্কিন সিনেটের সশস্ত্র সেবা কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জ্যাক রিড। তার মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, রিড সতর্ক করে বলেছেন, ‘যদি যুদ্ধ অপ্রয়োজনীয় হয়, তবে তা এড়িয়ে চলা উচিত।’ তিনি আরও বলেন, কংগ্রেস এই সম্ভাব্য হামলা সম্পর্কে কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পায়নি। ইরান যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য হুমকি হলেও এই আগাম হামলার কোনো কৌশলগত যৌক্তিকতা প্রশাসন দেখাতে পারেনি।
শনিবার ভোরে ‘লায়ন্স রোর’ বা সিংহের গর্জন নামে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। একই সঙ্গে দেশজুড়ে ‘বিশেষ ও জরুরি’ অবস্থা ঘোষণা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে জানান, যুক্তরাষ্ট্র ইরানে ‘বড় ধরনের সামরিক অভিযান’ শুরু করেছে। উল্লেখ্য, গত জুনে ১২ দিনব্যাপী ইসরায়েল-ইরান যুদ্ধের শেষ দিকে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.