আপনি পড়ছেন

তেহরানের প্রাণকেন্দ্রে শনিবার সকালে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল। এতে উপস্থিত থাকার কথা ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এই অত্যন্ত গোপনীয় তথ্যটি পাওয়ার পরই হামলার ছক পুরোপুরি বদলে ফেলে ইসরায়েল। মূলত সিআইয়ের দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করেই রাতের পরিবর্তে দিনের বেলা এই হাই-প্রোফাইল অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

সিআইয়ের গোপন তথ্যে বদলে যায় ইসরায়েলি হামলার ছক
ছবি - সংগৃহীত

হামলার পরিকল্পনা বাস্তবায়ন করতে ইসরায়েলের স্থানীয় সময় ভোর ৬টার দিকে যুদ্ধবিমানগুলো ঘাঁটি থেকে উড্ডয়ন করে। এরপর দীর্ঘ পথ পাড়ি দিয়ে তেহরান সময় সকাল ৯টা ৪০ মিনিটের দিকে নির্দিষ্ট লক্ষ্যে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে। অভিযানে বিমানের সংখ্যা কম থাকলেও সেগুলোতে ব্যবহার করা হয় অত্যন্ত নিখুঁত ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা রোববার নিশ্চিত করেছে যে, শনিবারের ওই হামলায় রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি এবং মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। এর আগেই অবশ্য তেল আবিব তাদের হত্যার দাবি করেছিল। হামলার সময় খামেনি পাশের একটি ভবনে থাকলেও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা মূল ভবনে অবস্থান করছিলেন।

অভিযান সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এই অপারেশনের সফলতার নেপথ্যে ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার ঘনিষ্ঠ গোয়েন্দা সমন্বয়। সিআইএ গত কয়েক মাস ধরেই খামেনির গতিবিধি, অভ্যাস ও চলাচলের ওপর নিবিড় নজর রাখছিল। তাদের দেওয়া ‘খুবই নির্ভুল’ তথ্যের সঙ্গে নিজেদের গোয়েন্দা তথ্য মিলিয়ে ইসরায়েল এই হামলার পরিকল্পনা সাজায়। লক্ষ্য ছিল ইরানের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দেওয়া এবং বড় ধরনের আঘাত হানা।

যে কমপ্লেক্সে হামলা চালানো হয়, সেখানে ইরানের প্রেসিডেন্ট, সর্বোচ্চ নেতা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের কার্যালয় অবস্থিত। ইসরায়েলি গোয়েন্দাদের ধারণা ছিল, ওই বৈঠকে মিলিটারি কাউন্সিলের প্রধান অ্যাডমিরাল আলী শামখানি ও আইআরজিসি প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর ছাড়াও আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত থাকবেন। তাদের সম্ভাব্য তালিকার মধ্যে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, উপগোয়েন্দামন্ত্রী মোহাম্মদ শিরাজি এবং আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার সাইয়্যেদ মাজিদ মুসাভি।

ইরানের জ্যেষ্ঠ গোয়েন্দা নেতৃত্বের একটি বড় অংশ এই অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্রগুলো দাবি করেছে। গত বছরের ১২ দিনের সংঘাতের সময় থেকেই যুক্তরাষ্ট্র ইরানের নেতৃত্বের যোগাযোগ ও চলাফেরা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছিল। এমনকি গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনার সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছিলেন যে, খামেনির গোপন আস্তানা সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত এবং চাইলেই তাকে লক্ষ্যবস্তু করা সম্ভব।

যদিও হোয়াইট হাউস বা সিআইএ এই অভিযানের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি, তবে বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের প্রস্তুতির স্পষ্ট সংকেত থাকার পরও ইরানের নেতৃত্ব নিজেদের সুরক্ষায় যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে পারেনি। এই ঘটনা দেশটির নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা জালের বিস্তৃতিকেই স্পষ্ট করে তুলেছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.