লেবাননে ইসরায়েলের হামলা, অর্ধশত গ্রামের মানুষকে সরে যাওয়ার নির্দেশ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
লেবাননের হারিস, নাবাতিহ আল-ফাওকা ও মেফদুন শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। উত্তর ইসরায়েলে রকেট হামলার জবাবে ইসরায়েলি সেনাবাহিনী দেশটিতে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওপর হামলা এই হামলা চালিয়েছে।

এদিকে লেবাননের ৫০টির বেশি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। আসন্ন হামলার সতর্কবার্তা জানিয়ে এ নির্দেশ দেওয়া হয়েছে। চিহ্নিত এলাকাগুলোর বাসিন্দাদের অন্তত এক হাজার মিটার দূরে খোলা জায়গায় সরে যেতে বলেছে ইসরায়েলের বাহিনী।
সতর্কবার্তায় বলা হয়েছে, আপনাদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে অন্তত এক হাজার মিটার দূরে খোলা স্থানে চলে যান। কেউ যদি হিজবুল্লাহর সদস্যদের কাছাকাছি বা তাদের স্থাপনা বা সামরিক সরঞ্জামের কাছাকাছি অবস্থান করেন, তাহলে তারা নিজের জীবন ঝুঁকিতে ফেলছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের রাজধানী বৈরুতে স্থানীয় সময় সোমবার রাত তিনটার কিছু আগে শহরজুড়ে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা শুরু করেছে।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, উত্তর ইসরায়েলের একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সাইটে একযোগে নির্ভুলভাবে রকেট এবং ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনী বলেছে, এই গোষ্ঠীটি ইসরায়েলের জন্য হুমকি। তারা উত্তর ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ক্ষতি করতে দেবে না।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার পর লেবাননজুড়ে গোষ্ঠীটির ঘাঁটিতে আঘাত হানছে তারা। হিজবুল্লাহকে ইসরায়েল রাষ্ট্রের জন্য কোনো হুমকি তৈরি করার সুযোগ দেওয়া হবে না। এই হামলার কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণ শহরতলিতে (দাহিয়েহ) বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ওই এলাকায় মুহুর্মুহু বোমাবর্ষণ করছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছিল হিজবুল্লাহ। বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর এই সরাসরি সংঘাত মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও ভয়াবহ ও বিস্তৃত করে তুলতে পারে।
এর আগে দক্ষিণ লেবানন থেকে রকেট নিক্ষেপের বিষয়ে সতর্ক করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে তিনি এ সতর্ক বার্তা উল্লেখ করেন।
সালাম লিখেছেন, এর পেছনে যে পক্ষই থাকুক না কেন, দক্ষিণ লেবানন থেকে রকেট নিক্ষেপ একটি দায়িত্বজ্ঞানহীন এবং সন্দেহজনক কাজ, যা লেবাননের নিরাপত্তাকে বিপন্ন করে এবং ইসরায়েলকে তাদের হামলা চালিয়ের যাওয়ার জন্য অজুহাত তৈরি করে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.