আপনি পড়ছেন

সাইপ্রাসে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর অ্যাক্রোটিরি ঘাঁটিতে সন্দেহভাজন একটি ড্রোন আঘাত হেনেছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, হামলাটি রোববার দিবাগত মধ্যরাতের দিকে হয়েছে।

সাইপ্রাসে ব্রিটিশ বিমান ঘাঁটিতে ‘ড্রোন’ হামলা
সাইপ্রাসে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর অ্যাক্রোটিরি ঘাঁটি। ছবি- আইরিশ সান

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাক্রোটিরি ঘাঁটি মধ্যপ্রাচ্যে কার্যক্রম পরিচালনার জন্য যুক্তরাজ্যের প্রধান সামরিক স্থাপনা। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ইরানে হামলার জন্য যুক্তরাজ্যের ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিতে যুক্তরাষ্ট্র অনুরোধ জানিয়েছিল। যুক্তরাজ্য তাতে সম্মত হয়েছে। 

আজ সোমবার মন্ত্রণালয়টিকে উদ্ধৃত করে স্কাই নিউজ জানায়, সাইপ্রাসের প্রধান সমুদ্রবন্দর ও দ্বিতীয় বৃহত্তম শহর লিমাসলের নিকটবর্তী অ্যাক্রোটিরি ঘাঁটিতে হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি। সাইপ্রাসের এক সরকারি কর্মকর্তা বলেন, বিভিন্ন চ্যানেল থেকে পাওয়া তথ্য ইঙ্গিত দিচ্ছে, ঘটনার সঙ্গে মানুষবিহীন একটি ড্রোন জড়িত। সেটির কারণে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

পূর্ব ভূমধ্যসাগরীয় দ্বীপ সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য। এই দ্বীপে নিজেদের দুই সামরিক ঘাঁটির এলাকাগুলে ওপর যুক্তরাজ্য সার্বভৌমত্ব ধরে রেখেছে।

সাইপ্রাস সরকারের মুখপাত্র কনস্তান্তিনোস লেতিম্বিয়োতিস বলেন, পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যুক্তরাজ্যের সঙ্গে সমন্বয় রেখে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি আছে, সেখানে ইরানের পাল্টা হামলা চলছে। এতে মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র অস্থিরতা বিরাজ করছে। সাইপ্রাসের নিকটবর্তী লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। এর প্রতিক্রিয়া লেবাননে হিজবুল্লাহর অবস্থানগুলোতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে সাইপ্রাসের ব্রিটিশ বিমান ঘাঁটিতে ড্রোন হামলার খবর এলো।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.