তেলের দাম বাড়ার কথা স্বীকার করলেন ট্রাম্প, কমানোর প্রতিশ্রুতি
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সাময়িকভাবে বাড়লেও সংঘাত শেষ হলে তা আগের চেয়েও কমে আসবে। ওভাল অফিসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস-এর সঙ্গে এক বৈঠকে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। গত শনিবার থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যদি কিছু সময়ের জন্য তেলের দাম কিছুটা বাড়তি থাকেও, তবে এই সংঘাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দাম কমে আসবে। আমার বিশ্বাস, তখন তেলের দাম আগের চেয়েও নিচে নেমে যাবে।’
গত শনিবার ভোররাত থেকে ইরানজুড়ে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেসিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতার মৃত্যুর খবর পাওয়া যায়। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা এবং ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দুই পক্ষের এই সংঘাত ক্রমাগত বাড়তে থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
হামলার আগে থেকেই তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল। গত ২৭ ফেব্রুয়ারি ব্রেন্ট ক্রুড তেলের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৩ ডলারে দাঁড়ায়। তবে যুদ্ধের খবর ছড়িয়ে পড়ার পর ২ মার্চ বাজার খুলতেই ব্রেন্ট ক্রুডের দাম ৭ দশমিক ১ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ১৫ ডলারে পৌঁছায়। একপর্যায়ে এশীয় বাজারে লেনদেনের সময় তেলের দাম প্রতি ব্যারেল ৮০ দশমিক ৮০ ডলার স্পর্শ করে, যা গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ।
এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি সতর্ক করে দিয়েছেন যে, হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাংকারসহ সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো জাহাজ এই পথ ব্যবহারের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে বলেও তিনি জানান। তার এই হুঁশিয়ারি বিশ্ববাজারে জ্বালানি সংকটের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস যুদ্ধের নেতিবাচক প্রভাব স্বীকার করে বলেন, ‘এটি অবশ্যই আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। তেলের দামের ক্ষেত্রে এটি সত্য, গ্যাসের দামের ক্ষেত্রেও একই। আর এ কারণেই আমরা সবাই আশা করছি যে, এই যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হবে।’
তিনি আরও বলেন, তারা আশা করছেন মার্কিন ও ইসরায়েলি সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সঠিক পদক্ষেপ নেবে। সেই সঙ্গে ইরানে একটি নতুন সরকার গঠিত হবে যারা শান্তি ও স্বাধীনতার পথে ফিরে আসবে বলে তিনি মন্তব্য করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.