মার্কিন প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সরঞ্জাম সরবরাহের একটি চুক্তি সংশোধনের ঘোষণা দিয়েছে ওপেনএআই। নজরদারি ও গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কায় ব্যবহারকারী ও কর্মীদের তীব্র সমালোচনার মুখে প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার সান ফ্রান্সিসকোভিত্তিক এই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিতর্কের মুখে মার্কিন প্রতিরক্ষা চুক্তি সংশোধন করছে ওপেনএআই
ওপেনএআই

ওপেনএআই মঙ্গলবার জানায়, পেন্টাগনের সঙ্গে সম্প্রতি করা চুক্তিটি নিয়ে নতুন করে কাজ করছে তারা। এই চুক্তির ফলে অভ্যন্তরীণ নজরদারি বাড়তে পারে এমন আশঙ্কায় চ্যাটজিপিটি ব্যবহারকারীরা গণহারে সাবস্ক্রিপশন বাতিল করতে শুরু করায় প্রতিষ্ঠানটি চাপে পড়ে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান কর্মীদের পাঠানো এক বার্তায় স্বীকার করেছেন, পেন্টাগন তাদের আগের এআই সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যানথ্রোপিককে বাদ দেওয়ার পরপরই করা এই চুক্তিটি ছিল ‘সুবিধাবাদী ও অগোছালো।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শেয়ার করা সেই বার্তায় তিনি আরও লেখেন, ‘এটি প্রকাশের ক্ষেত্রে আমাদের তাড়াহুড়ো করা ঠিক হয়নি।’ সামরিক ক্ষেত্রে এআই-এর ব্যবহার অত্যন্ত জটিল বিষয় এবং এর জন্য আরও স্বচ্ছ যোগাযোগের প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সংশোধিত শর্ত অনুযায়ী, ওপেনএআই তাদের প্রযুক্তিকে অভ্যন্তরীণ গণ-নজরদারি বা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) মতো প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থাগুলোর কাজে ব্যবহারের ওপর স্পষ্ট নিষেধাজ্ঞা দেবে। অল্টম্যান জানান, স্বায়ত্তশাসিত অস্ত্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে ওপেনএআই-এর মডেল ব্যবহার না করার বিষয়টি তাদের অন্যতম ‘রেড লাইন’ বা অলঙ্ঘনীয় শর্ত।

পেন্টাগন থেকে অ্যানথ্রোপিককে সরিয়ে দেওয়ার কয়েক দিন পরেই ওপেনএআই-এর সঙ্গে এই চুক্তিটি হয়েছিল। অ্যানথ্রোপিক আগে জানিয়েছিল যে, গণ-নজরদারিতে এআই ব্যবহার গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন অবস্থানের জন্য অ্যানথ্রোপিকের সমালোচনা করে তাদের ‘বামপন্থী উন্মাদ’ হিসেবে অভিহিত করেন এবং সরকারি সংস্থাগুলোকে তাদের প্রযুক্তি ব্যবহার বন্ধের নির্দেশ দেন। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সিদ্ধান্তের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব সরকারি সংস্থাকে পর্যায়ক্রমে অ্যানথ্রোপিকের সিস্টেম সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।

ওপেনএআই তাদের চুক্তিতে কঠোর সুরক্ষাকবচ থাকার আশ্বাস দিলেও ইন্টারনেটে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এক্স ও রেডিটের মতো প্ল্যাটফর্মে ‘চ্যাটজিপিটি মুছে ফেলুন’ এমন প্রচারণা শুরু হয়। ওপেনএআই ও গুগলের প্রায় ৯০০ কর্মী একটি খোলা চিঠিতে স্বাক্ষর করে পেন্টাগনের এ ধরনের অনুরোধ প্রত্যাখ্যান করার জন্য নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান। চিঠিতে কর্মীরা সতর্ক করে বলেন, মার্কিন সরকার গণতান্ত্রিক রীতিনীতি ক্ষুণ্ণ করতে কোম্পানিগুলোর ওপর এককভাবে চাপ সৃষ্টির চেষ্টা করছে।

এই বিতর্ক ২০১৩ সালের স্নোডেন ফাঁসের স্মৃতি মনে করিয়ে দিয়েছে, যেখানে এনএসএ-র ব্যাপক নজরদারি কার্যক্রম উন্মোচিত হয়েছিল। ওপেনএআই-এর সাবেক নীতি গবেষণা প্রধান মাইলস ব্রান্ডেজ প্রশ্ন তুলেছেন, অ্যানথ্রোপিক যে নৈতিক উদ্বেগের কারণে চুক্তিটি অগ্রহণযোগ্য মনে করেছিল, ওপেনএআই কীভাবে সেখানে একমত হলো। চ্যাটজিপিটির ৯০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে উল্লেখ করে প্রতিষ্ঠানটি জানায়, জাতীয় নিরাপত্তা ও গণতান্ত্রিক নীতির ভারসাম্য বজায় রেখে তারা এআই প্রযুক্তি ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.