যুক্তরাষ্ট্রভিত্তিক মূল প্রতিষ্ঠান গুগল এলএলসির ওপর রাশিয়ার আরোপিত জরিমানার প্রায় ১ হাজার ৬শ ৮০ কোটি রুবল (২০ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার) পরিশোধ করেছে প্রতিষ্ঠানটির রুশ শাখা। একটি দেউলিয়া মামলার শুনানিতে শাখাটির দেউলিয়া বিষয়ক তত্ত্বাবধায়ক এই তথ্য তুলে ধরেন। বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর প্রকাশ করে।

প্রায় ২১ কোটি ডলার জরিমানা পরিশোধ করল গুগলের রুশ শাখা
স্মার্টফোনের স্ক্রিনে প্রদর্শিত গুগলের লোগো

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া জানায়, শাখাটির দেউলিয়া ট্রাস্টি বা প্রশাসক ভ্যালেরি তালিয়ারভস্কি শুনানিতে তথ্য দেন। তিনি জানান, ২০ সেপ্টেম্বরের মধ্যে তাদের রুশ প্রতিষ্ঠান ‘ওওও গুগল’-এর ব্যাংক অ্যাকাউন্টে ১ হাজার ৬শ ৭০ কোটি রুবলের (২০ কোটি ৬৫ লাখ ডলার) বেশি জমা হয়েছিল। সেখান থেকে মার্কিন মূল প্রতিষ্ঠানের জরিমানার অর্থ মেটাতে রাশিয়ার ফেডারেল বেইলিফস সার্ভিস প্রায় ১ হাজার ৪শ ৭০ কোটি রুবল (১৮ কোটি ১৭ লাখ ডলার) কেটে নিয়েছে।

তিনি আরও জানান, আদালতের আদেশের আওতায় রুশ শাখার দেনাদারদের কাছ থেকেও বেইলিফরা আরও ২শ ১০ কোটি রুবল (২ কোটি ৬০ লাখ ডলার) আদায় করেছে। আদায় করা সেই অর্থও মার্কিন প্রতিষ্ঠানটির জরিমানা মেটাতে ব্যবহার করা হয়। ফলে মোট পরিশোধিত জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৬শ ৮০ কোটি রুবল বা ২০ কোটি ৭৭ লাখ মার্কিন ডলারে।

তালিয়ারভস্কি জানান, দেউলিয়া প্রক্রিয়ার আওতায় ‘ওওও গুগল’-এর তহবিলে মোট ১ হাজার ৮শ ৮০ কোটি রুবলেরও (২৩ কোটি ২৫ লাখ ডলার) বেশি অর্থ জমা হয়েছিল। অবশিষ্ট অর্থ দেশটির ফেডারেল ট্যাক্স সার্ভিসের পাওনা মেটাতে এবং সাবেক কর্মীদের বকেয়া বেতন পরিশোধসহ অন্যান্য কাজে ব্যয় করা হয়। এর মধ্যে কর্মীদের বকেয়া বেতন পরিশোধে গেছে ৪০ কোটির বেশি রুবল (৫০ লাখ ডলার)।

বিলম্বিত পরিশোধের কারণে রাশিয়ার কাছে গুগলের প্রশাসনিক জরিমানার ঋণের পরিমাণ ২ আনডেসিলিয়ন রুবলে পৌঁছেছে এবং এটি এখনো বেড়েই চলেছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে গোটা বিশ্বের মোট দেশজ উৎপাদন বা জিডিপি ছিল প্রায় ১০৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। তবে গুগলের ওপর আরোপিত মোট এই জরিমানার অঙ্ক বিশ্বের সেই মোট জিডিপিকেও ছাড়িয়ে গেছে।

২০২০ সালে মূলত এই বিরোধের সূত্রপাত হয়। সে সময় কিছু রুশ ইউটিউব চ্যানেল ব্লক করার কারণে গুগলের বিরুদ্ধে আইনি মামলা হয়। মামলায় হেরে যাওয়ার পর গুগল প্রতিদিন ১ লাখ রুবল (১ হাজার ডলার) করে জরিমানার মুখে পড়ে। জরিমানার এই অঙ্ক প্রতি সপ্তাহে দ্বিগুণ হওয়ার নিয়ম ছিল। পরবর্তীতে ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরু হলে ইউটিউব আরও বেশ কিছু রুশ চ্যানেল ব্লক করে। এতে অভিযোগকারী রুশ চ্যানেলের সংখ্যা বেড়ে ১৭টিতে দাঁড়ায়। এ ছাড়া রুশ আইন না মানায় গুগলকে নিয়মিতভাবেই জরিমানা গুনতে হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.