আপনি পড়ছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের পরবর্তী সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়েছে আলজেরিয়া। দেশটির এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক অঙ্গনে ঢাকার কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে আলজেরিয়ার সমর্থন
বাংলাদেশ ও আলজেরিয়ার পতাকা

সোমবার (৩ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ ঘোষণা দেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রার্থিতার প্রতি সংহতি প্রকাশ করেন।

অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় গুরুত্ব পায়। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষই ইতিবাচক মনোভাব দেখিয়েছে। এছাড়া শিক্ষা ও সংস্কৃতির বিনিময় নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন তারা।

দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি। তিনি বলেন, আলজেরিয়া বাংলাদেশের সঙ্গে বিভিন্ন সম্ভাবনাময় খাতে যৌথভাবে কাজ করতে চায়। বিশেষ করে বহুপাক্ষিক ফোরামে একে অপরকে সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

এদিকে, আলজেরিয়ার সঙ্গে বিদ্যমান মৈত্রীকে আরও গভীর ও বহুমাত্রিক করার প্রত্যয় ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করার সরকারের অঙ্গীকারের কথাও তিনি স্মরণ করিয়ে দেন। ভবিষ্যতে উচ্চ পর্যায়ের সফর এবং নিয়মিত সংলাপের মাধ্যমে এই বন্ধুত্বকে আরও এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করা হয় বৈঠকে। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.