আপনি পড়ছেন

ইউরোপে জ্বালানি সরবরাহ বন্ধ করে তা এশিয়ায় পাঠানোর কথা বিবেচনা করছে রাশিয়া। এ বিষয়ে রুশ সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার তিনি এই তথ্য জানান।

পুতিন: ইউরোপে জ্বালানি সরবরাহ বন্ধ করে এশিয়ায় পাঠাতে পারে রাশিয়া
ভ্লাদিমির পুতিন

মস্কোয় রুশ সম্প্রচারমাধ্যম ভিজিটিআরকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘ইউরোপ নিজেই রাশিয়ার জ্বালানি সম্পদ পুরোপুরি বর্জনের পরিকল্পনা করছে।’

তিনি বলেন, ‘তারা আগামী এক মাসের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসসহ (এলএনজি) রাশিয়ার গ্যাস কেনার ওপর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে। আর ২০২৭ সালের মধ্যে সম্পূর্ণ নিষেধাজ্ঞার দিকে যাচ্ছে।’

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘এখন অন্যান্য বাজার উন্মুক্ত হচ্ছে। তাই এই মুহূর্তে ইউরোপের বাজারে সরবরাহ বন্ধ করে দিয়ে নতুন বাজারগুলোর দিকে অগ্রসর হওয়া এবং সেখানে নিজেদের অবস্থান তৈরি করা আমাদের জন্য বেশি লাভজনক হতে পারে।’

তবে এই প্রস্তাবের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই বলে তিনি জোর দিয়ে বলেন।

পুতিন বলেন, ‘আমি অবশ্যই আমাদের কোম্পানিগুলোর সঙ্গে মিলে এ বিষয়ে কাজ করার জন্য সরকারকে নির্দেশ দেবো।’

তিনি উল্লেখ করেন, রাশিয়া সব সময় তাদের অংশীদারদের জন্য জ্বালানির নির্ভরযোগ্য সরবরাহকারী ছিল এবং ভবিষ্যতেও থাকবে। স্লোভাকিয়া ও হাঙ্গেরির মতো পূর্ব ইউরোপের যেসব দেশ নির্ভরযোগ্য ক্রেতা, তাদের সঙ্গে রাশিয়া একইভাবে কাজ চালিয়ে যাবে বলে তিনি জানান।

তার মূল্যায়ন অনুযায়ী, ইউরোপীয় কর্তৃপক্ষের জ্বালানি খাতের ভুল নীতি, সবুজ এজেন্ডার অপব্যবহার এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কারণেই বর্তমান জ্বালানি সংকট তৈরি হয়েছে। পুতিন উল্লেখ করেন, কেউ সরবরাহ কমায়নি, তবুও দাম আকাশচুম্বী হয়েছে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং হরমুজ প্রণালি বন্ধের কারণে বেশি দামে গ্যাস কিনতে প্রস্তুত নতুন ক্রেতা তৈরি হওয়ায় বিশ্ববাজারে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইরানে চলমান মার্কিন-ইসরায়েল হামলার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এ অবস্থায় যদি বেশি দাম দেওয়া ক্রেতা পাওয়া যায়, তবে কিছু ঐতিহ্যবাহী সরবরাহকারী, বিশেষ করে মার্কিন কোম্পানিগুলো নিশ্চিতভাবেই ইউরোপ ছেড়ে সেখানে চলে যাবে।’

ভূমধ্যসাগরে একটি রুশ গ্যাস ট্যাংকারে মঙ্গলবারের হামলার ঘটনাকে তিনি একটি ঘৃণ্য সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করেন। তিনি উল্লেখ করেন, এ ধরনের হামলাও দাম বাড়াতে ভূমিকা রাখে। বুধবার রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, মাল্টার জলসীমার কাছে রাশিয়ার একটি এলএনজি ট্যাংকারে হামলা চালানো হয়েছে। এই হামলার জন্য তারা ইউক্রেনের মানববিহীন নৌযানকে দায়ী করেছে।

পুতিন বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন কিয়েভকে অস্ত্র ও অর্থ দিয়ে নিরবচ্ছিন্ন সহায়তা দিচ্ছে। আর কিয়েভ তাদের জন্যই একের পর এক সমস্যা তৈরি করছে।’

তিনি দাবি করেন, কিয়েভ কিছু পশ্চিমা বিশেষায়িত বাহিনীর সহায়তায় ব্লু স্ট্রিম এবং তুর্কস্ট্রিম পাইপলাইন উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ইতিমধ্যে আমাদের তুর্কি বন্ধুদের এ বিষয়ে অবহিত করেছি। আমরা দেখব এই অঞ্চলে কী ঘটে, তবে এটি একটি অত্যন্ত বিপজ্জনক খেলা।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.