ভারতকে রাশিয়া থেকে তেল কেনায় অস্থায়ী ছাড় যুক্তরাষ্ট্রের
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ভারতকে রাশিয়ার তেল কেনার জন্য অস্থায়ী ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ৩০ দিনের জন্য এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ সচল রাখতে এবং বিশ্বের জ্বালানি খাতকে জিম্মি করার ক্ষেত্রে ইরানের চেষ্টাকে রুখে দিতে ভারতকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি একটি সুপরিকল্পিত স্বল্পমেয়াদি পদক্ষেপ। যেহেতু এটি শুধু সমুদ্রে আটকে থাকা তেলের ক্ষেত্রে প্রযোজ্য, তাই এর মাধ্যমে রুশ সরকার বড় কোনো আর্থিক সুবিধা পাবে না।
ইউক্রেনে হামলার পর রাশিয়ার জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে তেল আমদানিকারক দেশগুলো রাশিয়ার বিকল্প খুঁজতে বাধ্য হয়। রাশিয়ার জ্বালানির অন্যতম বড় ক্রেতা ভারত। ইউক্রেন যুদ্ধের তহবিল কমাতে ভারত যাতে রাশিয়ার তেল কেনা বন্ধ করে, সে জন্য দিল্লির ওপর বিশেষ চাপ বজায় রেখেছিল ওয়াশিংটন।
দ্য গার্ডিয়ান বলছে, জ্বালানি সরবরাহের ক্ষেত্রে ভারত বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দেশটির মজুত অপরিশোধিত তেল দিয়ে প্রায় ২৫ দিনের চাহিদা মেটানো সম্ভব। এছাড়া ভারতের প্রায় ৪০ শতাংশ তেল আমদানি মধ্যপ্রাচ্য থেকে আসে, যা হরমুজ প্রণালী হয়ে পরিবাহিত হয়।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের অফিস অব ফরেইন অ্যাসেটস কন্ট্রোল এক বিবৃতিতে জানিয়েছে, ৫ মার্চ পর্যন্ত জাহাজে লোড করা রাশিয়ার উৎপত্তির অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য ভারতে সরবরাহ ও বিক্রির অনুমতি দিয়ে রাশিয়া-সম্পর্কিত একটি লাইসেন্স জারি করা হয়েছে। বিভিন্ন নিষেধাজ্ঞা ব্যবস্থার আওতায় থাকা জাহাজ থেকেও লেনদেনের অনুমতি দেওয়া হয়েছে। এই অনুমতি কার্যকর থাকবে ৩ এপ্রিল পর্যন্ত। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখার প্রচেষ্টার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
কয়েকটি সূত্র দ্য গার্ডিয়ানকে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তৈরি হওয়া তেল সরবরাহ সংকট মোকাবিলায় ভারতীয় রিফাইনারিগুলো দ্রুত সরবরাহযোগ্য রুশ অপরিশোধিত তেলের কয়েক মিলিয়ন ব্যারেল কিনছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.