আপনি পড়ছেন

ইরানে হামলার পর থেকে অস্থির মধ্যপ্রাচ্য। এই পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহে সম্ভাব্য বিঘ্ন ঘটার শঙ্কায় ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনে বাড়তি ভিড় দেখা গেছে। বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে গতকাল বৃহস্পতিবার থেকে দীর্ঘ গাড়ির সারি চোখে পড়ছে। সংকটের আশঙ্কায় বাড়তি জ্বালানি তেল-অকটেন, পেট্রোল ও ডিজেল-কিনতে ছুটছেন ভোক্তারা।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: সরবরাহ বিঘ্নের শঙ্কায় তেল কিনতে ফিলিং স্টেশনে ভিড়
বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে গাড়ির দীর্ঘ সারি চোখে পড়ছে। ছবি- সংগৃহীত

পাম্প অপারেটররা বলছেন, গত কয়েকদিন ধরে জ্বালানির চাহিদা বাড়ছে। বৈশ্বিক সরবরাহ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার কারণে অনেক চালক স্বাভাবিক সময়ের আগেই গাড়ির ট্যাংক ভরার চেষ্টা করছেন। সকাল থেকে ফিলিং স্টেশনগুলোতে লাইনে দাঁড়ানো গাড়ির সংখ্যা সময়ের সঙ্গে বাড়ছে।

ঢাকা কলেজের পাশে মেঘনা মডেল সার্ভিসের সাব ব্রাঞ্চের পাম্প অপারেটর মহিন উদ্দিন গণমাধ্যমকে বলেন, সবাই এসে ট্যাংকি ভর্তি করে দিতে বলছে। প্রতিদিন যেখানে আমরা ৯ হাজার লিটার বিক্রি করতাম, তা আজকে দ্বিগুণ হয়ে গেছে। দাম বাড়ার একটা প্রবণতা আছে।

এক প্রাইভেট কারের মালিক বলেন, আমি আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গেই চালককে তেল কিনতে পাঠিয়েছিলাম। মধ্যপ্রাচ্য সংকটের কারণে ঈদের সময় উত্তরাঞ্চলে যাওয়ার পথে তেলের সংকট হতে পারে ভেবে আমি দুশ্চিন্তায় পড়ে যাই। আমার চালক বেলা ১১টা নাগাদ ইন্টারকন্টিনেন্টাল ঢাকার উল্টো পাশের ফিলিং স্টেশনে গিয়েছিলেন। দুপুর দেড়টা পর্যন্ত তিনি লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি।

প্রাইভেট কার চালক সজীব বাড়তি তেল কেনার প্রসঙ্গে বলেন, এটা আসলে মানসিক শান্তির একটা ব্যপার। ট্যাংকি ভর্তি করে নিলেও সর্বোচ্চ পাঁচ থেকে ছয় দিন চালাতে পারব। কিন্তু তারপর কী হবে?

তেল নিতে আসা রাইড শেয়ার চালক আব্দুর রহমান বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের খবর শুনে একটু চিন্তায় আছি। যদি হঠাৎ তেলের দাম বেড়ে যায় বা সরবরাহ কমে যায়, তাহলে আমাদের মতো চালকরা বিপদে পড়বে। তাই ট্যাংকি ভর্তি করে নিচ্ছি।

এদিকে অভ্যন্তরীণ বাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়া বা এ-সংক্রান্ত কোনো সংকটের বিষয়ে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেনি। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় রমজানে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমাতে এবং সব ধরনের আলোকসজ্জা পরিহার করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ৪ মার্চ এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্যে অব্যাহত অস্থিতিশীলতা বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটাচ্ছে, যা দেশের জ্বালানি খাতে সাময়িক চাপের আশঙ্কা তৈরি করছে।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এএইচ এম সফিকুজ্জামান বলেন, আমরা যদি সবাই পেট্রোল পাম্প গিয়ে বেশি করে তেল কিনি, তাহলে সাপ্লাইন চেইন ওপর চাপ তৈরি হবে। আশা করি আমরা এ ব্যাপারে সবাই সাশ্রয়ী হবো। কারণ এমন একটা যুদ্ধ পরিস্থিতি আছি, যেখানে আমাদের একটা নির্ভরশীলতা রয়েছে, সেখানে অবশ্যই সবাইকে সাশ্রয়ীভাবে জ্বালানি ব্যবহার করতে হবে। বেশি করে মজুত করার প্রবণতা বন্ধ করতে হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় ফলে নতুন করে সামরিক সংঘাতে জড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্য, সেইসঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমের সঙ্গে তেহরানের কূটনৈতিক সমাধানের সম্ভাবনা ফিকে হয়ে আসছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.