আপনি পড়ছেন

নওগাঁর আত্রাই উপজেলায় বসতঘর থেকে এক নারী ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়ার সময় মারা গেছেন ওই নারীর স্বামী। শুক্রবার (৬ মার্চ) সকালে বলরামচক চৌধুরীপাড়া গ্রাম থেকে তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

ঘরে স্ত্রী-সন্তানের মরদেহ, হাসপাতালে নেওয়ার পথে যুবকের মৃত্যু
আত্রাই থানা। ছবি- সংগৃহীত

নিহতরা হলেন- বলরামচক চৌধুরীপাড়া গ্রামের গৌতম সকারের ছেলে রাজ সরকার (৩৫), তার স্ত্রী দৃষ্টি সরকার (২২) ও দুই বছরের মেয়ে জিনি সরকার। প্রতিবেশী ও পুলিশের ধারণা, স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যা করে আত্মহত্যা করেছেন রাজ।

পুলিশ ও স্থানীয় কয়েকজন জানান, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন রাজ ও তার স্ত্রী। রাতের কোনো এক সময় ঘুম থেকে উঠে স্ত্রী ও মেয়েকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেন রাজ। পরে নিজেই নিজের গলায় ছুরি চালান। রাতে তাদের ঘরে চিৎকারের শব্দ শোনা যায়। তবে তখন কেউ সেখানে যাননি। সকালে প্রতিবেশীরা ঘরটির দরজা ভেঙে দেখতে পান, বিছানায় স্ত্রী ও সন্তানের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। ঘরের মেঝেতে আহত অবস্থায় পড়ে আছেন রাজ।

তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে পথেই রাজেরে মৃত্যু হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, রাজ মাদকাসক্ত। তার মানসিক সমস্যাও ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজ প্রথমে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাত করে হত্যা করেন। পরে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.