লন্ডনে বাংলাদেশের হাই কমিশনারকে প্রত্যাহার
- Details
- by ২৪ ডেস্ক
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে স্থানীয় সময় শনিবার (৭ মার্চ) রাতে লন্ডনে পৌঁছে গণমাধ্যমকে এ তথ্য দেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

‘একটা সুখবর আছে’ উল্লেখ করে হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ‘হাই কমিশনার লন্ডনে এতদিন ডিভাইসিস বিহেভিয়ারে-কনডাক্টে কমিউনিটিকে ডিভাইড করে রাখছেন। যে আওয়ামীকরণ করছে এই হাই কমিশনকে, আওয়ামীকরণের ধান্ধা নিয়ে চলছে, কমিউনিটির ধান্ধা নাই, বাংলাদেশের ইন্টারেস্ট দেখে না, এই হাই কমিশনারকে প্রত্যাহার করা হয়েছে। হাই কমিশনার আবিদা ইসলাম হ্যাজ বিন রিমুভড ফ্রম হার পোস্ট (দায়িত্ব থেকে অব্যাহতি)।’
সরকার গঠনের পর প্রথম বিদেশি মিশন প্রধানের দায়িত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নিলো বিএনপি। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের জানুয়ারিতে আবিদা ইসলামকে লন্ডনে পাঠায়। ১৫ ব্যাচের পেশাদার কূটনীতিক আবিদা তার আগে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
তবে আবিদা ইসলামকে প্রত্যাহারের অফিস আদেশ এখনও সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। এর আগে লন্ডন মিশনে থাকা বহুল আলোচিত হাই কমিশনার সাইদা মুনা তাসনিমকে প্রত্যাহারের পর দায়িত্ব পান তিনি। ওই সময় মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা আবিদা ইসলাম। মেক্সিকোতে যাওয়ার আগে জ্যেষ্ঠ কূটনীতিক আবিদা দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তিনি কলকাতায় বাংলাদেশের প্রথম নারী ডেপুটি হাই কমিশনার (প্রধান মিশন) হিসেবেও কাজ করেছেন।
কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গী হয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকে অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা তিনি সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.