আপনি পড়ছেন

ঝিনাইদহে ফিলিং স্টেশনে বিক্রয়কর্মীদের মারধরে নিরব আহমেদ (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

ঝিনাইদহে ফিলিং স্টেশনের কর্মীদের মারধরে প্রাণ গেল তরুণের
নিরব আহমেদ

নিহত নিরব আহমেদের বাড়ি কালীগঞ্জ উপজেলার বারোবার এলাকায়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান বলেন, আন্দোলনের সময় নিরব প্রথম সারিতে সক্রিয় ছিলেন। তিনি শহরের আদর্শপাড়ার বকুলতলা এলাকার একটি মেসে থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে নিরব দুই বন্ধুসহ মোটরসাইকেলে তেল নিতে তাজ ফিলিং স্টেশনে যান নিরব। কিন্তু ফিলিং স্টেশনের বিক্রয়কর্মীরা তাকে তেল দেননি। কিছুক্ষণ পরই স্টেশনের কর্মীরা বোতলে তেল ভরছিলেন। এই দৃশ্য দেখে নিরব জানতে চান, কেন বোতলে তেল ভরা হচ্ছে, আর তাকে কেন তেল দেওয়া হয়নি? এ নিয়ে ফিলিং স্টেশনের বিক্রয়কর্মীদের সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাকে বাঁশের লাঠি নিয়ে মারধর শুরু করেন বিক্রয়কর্মীরা। পরে বন্ধুরা গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সব্যসাচী পাল সুমন গণমাধ্যমকে বলেন, নিরবকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তার কাঁধ ও মাথার পেছনে জখম ছিল। রাত ৯টা ৫ মিনিটে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনার পর বিক্ষুদ্ধ ছাত্র-জনতা তিন‌টি বাসে আগ্নিসংযোগসহ এক‌টি পাম্পে ব্যাপক ভাঙচুর করে। পু‌লিশ জানিয়েছে, গভীর রাতে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টা‌র্মিনালে জে লাইন, জে আর ও রয়েল প‌রিবহনের তিন‌টি বাসে অগ্নিসংযোগ করে। মুহূর্তের ম‌ধ্যে বাস তিন‌টি আগুনে পুড়ে যায়। পরে ফায়ার সা‌র্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অপর‌দিকে একই সময়ে শহরের আরাপপুর বাসস্ট্যান্ডে সৃজনী পাম্পে হামলা চা‌লিয়ে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।

নিরবকে হত্যার প্র‌তিবাদে ঝিনাইদহের ‘দ্যা রেড জুলাই’ সংগঠনের যুগ্ম সদস্য সচিব আবু হাসনাত তানাইম এক প্র‌তি‌ক্রিয়ায় জা‌নান, বৈষম্যের বিরুদ্ধে কথা বলায় তাদের এক সহযোদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, হত্যার ঘটনায় তাজ ফিলিং স্টেশনের তিন বিক্রয়কর্মীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.