আপনি পড়ছেন

ইরানের একটি বালিকা বিদ্যালয়ে বিমান হামলায় প্রায় ২০০ জন নিহতের ঘটনায় প্রধান প্রমাণ হিসেবে উঠে এসেছে টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, ইরানের অস্ত্রভান্ডারেও এই টোমাহক ক্ষেপণাস্ত্র রয়েছে। বর্তমানে পেন্টাগন এই হামলার বিষয়ে একটি তদন্ত পরিচালনা করছে।

তদন্তের মাঝেই ইরানের কাছে টোমাহক ক্ষেপণাস্ত্র থাকার দাবি ট্রাম্পের
ডোনাল্ড ট্রাম্প

ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের জানান, টোমাহক বিশ্বের অন্যতম শক্তিশালী একটি অস্ত্র যা বিভিন্ন দেশ কিনে থাকে এবং ব্যবহার করে। তবে তিনি সরাসরি বলেন, ‘ইরানের কাছেও কিছু টোমাহক রয়েছে, যদিও তারা আরও চায়। তবে এটি ইরান বা অন্য যে কারও হোক না কেন, আসল বিষয় হলো টোমাহক খুব সাধারণ একটি অস্ত্র। এটি অন্য দেশগুলোর কাছেও বিক্রি করা হয় এবং বিষয়টি নিয়ে বর্তমানে তদন্ত চলছে।’

ইরানের কাছে টোমাহক থাকার বিষয়ে কেন এমন ইঙ্গিত দিয়েছেন, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমাকে জানানো হয়েছে যে বিষয়টি তদন্তাধীন রয়েছে, তবে টোমাহক অন্যরাও ব্যবহার করে।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, অন্যান্য অনেক দেশের কাছে টোমাহক রয়েছে। তারা আমাদের কাছ থেকে এগুলো কেনে। তবে পেন্টাগনের তদন্ত প্রতিবেদনে যা-ই আসুক না কেন, আমি তা মেনে নেব।’

রোববার প্রকাশিত একটি নতুন ভিডিওর বরাতে যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণ ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকা নৌঘাঁটিতে টোমাহক ক্ষেপণাস্ত্র আঘাত হানতে দেখা গেছে। এই বর্বরোচিত হামলায় ১৭৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে অনেকেই শিশু। ভিডিওটিতে গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পরিচালিত একটি নৌঘাঁটির ভেতরে ক্ষেপণাস্ত্র আঘাত হানার দৃশ্য দেখা যায়।

স্যাটেলাইট থেকে পাওয়া ছবি, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এবং যাচাইকৃত অন্যান্য ভিডিওর ওপর ভিত্তি করে দ্য নিউইয়র্ক টাইমস একটি বিশ্লেষণ প্রকাশ করেছে। এতে দেখা যায়, আইআরজিসি নৌঘাঁটিতে হামলার প্রায় একই সময়ে শাজারেই তায়্যেবেহ প্রাথমিক বিদ্যালয় ভবনটিও একটি সুনির্দিষ্ট হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভিডিওতে দেখা যায়, ঘাঁটির ভেতরে চিকিৎসাকেন্দ্র হিসেবে পরিচিত একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ধোঁয়া ও ধ্বংসস্তূপ উড়ছে। ক্যামেরা ঘোরানোর সময় বিদ্যালয়ের আশপাশ থেকেও ধুলো ও ধোঁয়ার বিশাল কুণ্ডলী উড়তে দেখা যায়, যা প্রমাণ করে যে নৌঘাঁটিতে আঘাত হানার কিছুক্ষণ আগেই বিদ্যালয়টিতে হামলা হয়েছিল।

এই সংঘাতে জড়িত বাহিনীগুলোর মধ্যে একমাত্র মার্কিন সেনাবাহিনীই টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বলে জানা গেছে। সোমবার সিবিএস নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রাথমিক গোয়েন্দা মূল্যায়নে এই হামলার জন্য মার্কিন সেনাবাহিনী ‘সম্ভবত’ দায়ী বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

একটি সূত্র সিবিএস নিউজকে জানায়, বিদ্যালয়টিকে উদ্দেশ্যমূলকভাবে লক্ষ্যবস্তু করা হয়নি। পুরোনো গোয়েন্দা তথ্যের কারণে ভুলবশত সেখানে হামলা হয়ে থাকতে পারে, যেখানে এলাকাটিকে তখনও সামরিক ঘাঁটির অংশ হিসেবে চিহ্নিত করা ছিল।

দুটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, হামলার সময় ওই এলাকায় ইসরায়েলের সামরিক বাহিনী কোনো অভিযান চালায়নি। ইসরায়েল সরকারের একটি সূত্রও সিবিএসকে জানিয়েছে যে এই হামলায় ইসরায়েলের কোনো সম্পৃক্ততা নেই।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.