আপনি পড়ছেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ প্রায় শেষ হওয়ার ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধরনের উত্থান দেখা গেছে। বড় দরপতনের পর সূচকগুলো আবারও ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে। সোমবার এই চাঙাভাবের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।

ইরান যুদ্ধ ‘প্রায় শেষ’—ট্রাম্পের এমন মন্তব্যের পর চাঙা শেয়ারবাজার
ডোনাল্ড ট্রাম্প

ডাউ জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ শূন্য দশমিক ৫ শতাংশ বা ২৩৯ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ৪৭ হাজার ৭৪০ দশমিক ৮ পয়েন্টে দাঁড়িয়েছে। নাসডাক ১ দশমিক ৩৮ শতাংশ বা ৩০৮ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ২২ হাজার ৬৯৫ দশমিক ৯৪ পয়েন্টে এবং এসঅ্যান্ডপি ৫০০ সূচক শূন্য দশমিক ৮৩ শতাংশ বা ৫৫ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৯৫ দশমিক ৯৯ পয়েন্টে পৌঁছেছে। এছাড়া ‘ভয় সূচক’ নামে পরিচিত ভোলাটিলিটি ইনডেক্স (ভিক্স) ১৩ দশমিক ৫৩ শতাংশ কমে ২৫ দশমিক ৫-এ নেমে এসেছে।

সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানের সঙ্গে যুদ্ধ অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছে। তিনি বলেন, ‘ইরানের কোনো নৌবাহিনী, যোগাযোগ ব্যবস্থা বা বিমানবাহিনী অবশিষ্ট নেই। তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ছিন্নভিন্ন হয়ে গেছে এবং ড্রোন তৈরির কারখানাসহ সব জায়গায় ড্রোন ধ্বংস করা হচ্ছে।’

তিনি আরও জানান, যুদ্ধের জন্য প্রাথমিকভাবে চার থেকে পাঁচ সপ্তাহের যে সময়সীমা ধরা হয়েছিল, যুক্তরাষ্ট্র তার চেয়েও অনেক এগিয়ে আছে। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী প্রসঙ্গে ট্রাম্প জানান, বর্তমানে সেখান দিয়ে জাহাজ চলাচল করছে, তবে তিনি এর নিয়ন্ত্রণ নেওয়ার কথা ভাবছেন।

সোমবার এর আগে মার্কিন প্রেসিডেন্ট জানান, যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বাড়ার বিষয়টি মোকাবিলায় তার কাছে একটি পরিকল্পনা রয়েছে, তবে তিনি এর বিস্তারিত কিছু জানাননি। নিউইয়র্ক পোস্টকে তিনি বলেন, ‘আমার কাছে সবকিছুর জন্যই পরিকল্পনা আছে, আপনারা খুব খুশি হবেন।’

এদিকে, সোমবার এক ভার্চুয়াল বৈঠকে জি-৭ ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীরা ইরান সংঘাতের প্রভাব নিয়ে আলোচনা করেন এবং বিশ্বব্যাপী জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে নিজেদের প্রস্তুতির কথা জানান। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘আমরা মজুত ছেড়ে দেওয়াসহ বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছি।’

এসব ঘোষণার পর জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে কমে যায়। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৪ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল প্রায় ৮৭ ডলারে নেমে আসে, যা আগের রাতে ১১৯ ডলার ছিল। যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ৭ দশমিক ৯ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৩ দশমিক ৮ ডলারে দাঁড়িয়েছে, যা আগের রাতে ১১৯ ডলার পর্যন্ত উঠেছিল।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত সোমবার ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের প্রকাশিত ‘সার্ভে অব কনজ্যুমার এক্সপেক্টেশনস’ অনুযায়ী, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের স্বল্পমেয়াদি মূল্যস্ফীতির প্রত্যাশা কমে ৩ শতাংশে নেমেছে। তবে ভোক্তাদের মধ্য ও দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতির প্রত্যাশা ৩ শতাংশেই অপরিবর্তিত রয়েছে। একই সময়ে প্রত্যাশিত গড় আয় বৃদ্ধির হার শূন্য দশমিক ২ শতাংশীয় পয়েন্ট কমে ২ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.