হিজবুল্লাহকে নিয়ে ইসরায়েলের নতুন পরিকল্পনা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান হলেও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দ্য নিউ আরব। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত সময়ের আগেই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিলেও হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাত কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরায়েলি কর্মকর্তারা অনুমান করছেন, ইরানের সঙ্গে এই সংঘর্ষ সপ্তাহখানেক স্থায়ী হতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এর জেরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে নতুন করে হামলার ঘোষণা দেয় এবং ২ মার্চ উত্তর ইসরায়েলে রকেট হামলা চালায়। ফিন্যান্সিয়াল টাইমসকে একটি সূত্র জানায়, ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে। এমনকি ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর আকস্মিক হামলা শুরুর আগেই লেবাননের এই গোষ্ঠীর বিরুদ্ধে নতুন করে আক্রমণ চালানোর কথা বিবেচনা করেছিল ইসরায়েল। মধ্যপ্রাচ্যের এই দেশটি বছরের পর বছর ধরে ইসরায়েলি হামলার শিকার হয়ে আসায় নতুন এই যুদ্ধ লেবাননের ওপর আরও দুর্দশা ডেকে আনবে।
ইসরায়েলের সঙ্গে শক্তির ভারসাম্যহীনতা থাকলেও লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণ করতেও অস্বীকৃতি জানিয়েছে। এ অবস্থায় গত ৯ মার্চ সোমবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন হিজবুল্লাহর তীব্র সমালোচনা করেছেন। লেবাননকে আরেকটি যুদ্ধের দিকে টেনে নিতে কাজ করার জন্য তিনি সশস্ত্র এই গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযোগ এনেছেন। লেবানন সরকার ইরানপন্থি এই গোষ্ঠীটিকে নিরস্ত্র করার জন্য জোর দিচ্ছে এবং ইসরায়েলের সঙ্গে নতুন করে সংঘাতে না জড়াতে সতর্ক করছে। কারণ এর আগে দুই পক্ষের মধ্যে ঘটা ভয়াবহ সংঘর্ষে দেশটির ব্যাপক ক্ষতি হয়েছিল।
এর আগে ২০২৪ সালের নভেম্বরে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে ১৫ মাসের যুদ্ধবিরতির পর উভয়পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। ওই যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও হিজবুল্লাহকে দুর্বল করে রাখার জন্য ইসরায়েল তাদের হামলা অব্যাহত রেখেছিল। তারা দক্ষিণ লেবাননের অভ্যন্তরে বেশ কয়েকটি সীমান্তবর্তী স্থান দখলের পাশাপাশি বেশ কয়েকজন বেসামরিক নাগরিককেও হত্যা করেছিল।
ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কান জানায়, ইসরায়েল দক্ষিণ লেবাননের অভ্যন্তরে নিরাপত্তা বেল্ট এবং বাফার জোন সম্প্রসারণের কথা বিবেচনা করছে এবং এ জন্য সীমান্তে হাজার হাজার সেনাসদস্য মোতায়েন করেছে। পূর্ণাঙ্গ হামলা কখন শুরু হবে তা স্পষ্ট না হলেও ইসরায়েলি বাহিনী লেবাননের সীমান্তবর্তী শহরগুলোতে অনুপ্রবেশ করে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। অন্যদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা জানায়, এই ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে মাত্র এক সপ্তাহে অন্তত ৭ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.