হাইপারসনিকসহ চার ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান সর্বশেষ দফায় একাধিক ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দেশটির সামরিক বাহিনীর দাবি, এই হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ মোট চার ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। খবর আল-জাজিরা।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ৩৪ তম দফার হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানে শব্দের গতির পাঁচ গুণেরও বেশি গতিতে চলতে সক্ষম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ তিন ধরনের অন্যান্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
ইরানের দাবি অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির কাছে অবস্থিত আল-ধাফরা বিমানঘাঁটি এবং বাহরাইনের জুফায়ার এলাকায় থাকা মার্কিন সামরিক স্থাপনা।
একই সঙ্গে ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটি এবং হাইফার বেসামরিক বিমানবন্দরও লক্ষ্যবস্তু ছিল।
আইআরজিসি আরও দাবি করেছে, তাদের ছোড়া শক্তিশালী ক্ষেপণাস্ত্র তেল আবিবের পূর্বাঞ্চলে অবস্থিত ইসরায়েলের একটি গোপন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনায় আঘাত হেনেছে।
অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং সেগুলো শনাক্ত করা হয়েছে।
দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে বলে জানানো হয়। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলার ফলে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.