ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় ছোড়া একটি ক্ষেপণাস্ত্র জেরুজালেমের পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো। মঙ্গলবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, ট্রু প্রমিজ ফোর নামক অভিযানের ৩৫তম ধাপের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। এই হামলায় ইসরায়েল এবং ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে বড় পরিসরে কৌশলগত ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
আইআরজিসির জনসংযোগ ইউনিটের দেওয়া বিবৃতি অনুযায়ী, এই হামলায় ফাত্তাহ, ইমাদ, খাইবার শেকান, খোররামশহর এবং কদরসহ বেশ কয়েক ধরনের কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জেরুজালেমের পশ্চিমে বেইত শেমেশ এলাকায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র এসে পড়েছে। দেশটির দৈনিক পত্রিকা ইসরায়েল হাইয়োম জানায়, শহরের কাছাকাছি একটি জনবসতিহীন এলাকায় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।
ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি শনাক্ত হওয়ার পরপরই জেরুজালেম এলাকা এবং মধ্য ইসরায়েলের উপকূলীয় সমভূমিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এছাড়া লেবানন থেকে রকেট ছোড়ার পর উত্তর ইসরায়েলের হাইফা অঞ্চলেও সাইরেন শোনা যায়।
ইসরায়েল পুলিশ জানায়, তাদের নিজস্ব বাহিনী, বর্ডার পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ধ্বংসাবশেষ ও বিস্ফোরক শনাক্ত করতে জেরুজালেম জেলাজুড়ে ব্যাপক তল্লাশি চালাচ্ছে।
ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর হামলা চালানোর পর থেকে ওই অঞ্চলে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। সংবাদমাধ্যমের তথ্যমতে, ওই হামলায় ১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত এবং আরও ১০ হাজার মানুষ আহত হয়। এছাড়া লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধেও নিজেদের সামরিক অভিযান সম্প্রসারিত করেছে ইসরায়েল।
এর জবাবে তেহরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পাল্টা জবাব দিচ্ছে। তাদের এসব হামলার লক্ষ্যবস্তু হচ্ছে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.