ইরান সংকটে তুরস্ক ‘শান্তির পক্ষে’, বললেন এরদোয়ান
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরান সংকট নিয়ে তুরস্কের অবস্থান স্পষ্ট এবং দেশটি যুদ্ধের বদলে সর্বদা শান্তির পক্ষে রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সংঘাতের বদলে কূটনীতি এবং বিশৃঙ্খলার বদলে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে আঙ্কারা কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানী আঙ্কারায় আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইরানে যুদ্ধবিরতির জন্য তুরস্কের প্রচেষ্টার কথা উল্লেখ করে এরদোয়ান জানান, অস্ত্রবিরতি নিশ্চিত করতে, যুদ্ধবিরতি অর্জন করতে এবং আলোচনা পুনরায় শুরু করতে আঙ্কারা নিবিড় প্রচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, ‘আগুনের শিখা আরও বড় হওয়ার আগে, আগুনের বলয় আরও ছড়িয়ে পড়ার আগে এবং আরও মানুষের জীবন ও রক্ত ঝরার আগেই আমরা আগুন নেভানোর চেষ্টা করছি।’
অন্যের দুর্ভোগকে আঙ্কারা নিজেদের লাভ হিসেবে দেখতে পারে না উল্লেখ করে এরদোয়ান জানান, অন্যের ক্ষতি থেকে তার দেশ কোনো সুবিধা খুঁজবে না।
তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা চাই আমাদের অঞ্চলে কান্না থামুক, সংঘাতের অবসান হোক এবং শান্তি ও স্থিতি বজায় থাকুক।’
ইসরায়েলি প্রশাসনের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে এরদোয়ান বলেন, ‘এমনকি যেসব ইসরায়েলি এখন আশ্রয়কেন্দ্রে রাত কাটাচ্ছেন, তারাও বলছেন হলোকাস্টের পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাদের জন্য সবচেয়ে বড় বিপর্যয়।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এই হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনি এবং ১৫০ জনের বেশি স্কুলছাত্রীসহ ১ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর জবাবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক স্থাপনা থাকা কয়েকটি উপসাগরীয় দেশ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.