আপনি পড়ছেন

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পরে জাতীয় সংসদ ভবনে তারা শপথ নেন।

রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি-সংগৃহীত

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল শপথবাক্য পড়ার সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সেখানে উপস্থিত ছিলেন। প্রথমে স্পিকারকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন; এরপর পড়ান ডেপুটি স্পিকারকে।

এর আগে সংসদ কক্ষে স্পিকারের আসন ফাঁকা রেখে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশনে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাবটি সমর্থন করেন। এ সিদ্ধান্তে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের বিরোধী দলের পক্ষ থেকে সমর্থন জানান। পরে তার খন্দকার মোশাররফের সভাপতিত্বে বৈঠকের পরবর্তী কার্যক্রম শুরু হয়।

বেলা ১১টা ৪০ মিনিটের দিকে খন্দকার মোশাররফ হোসেন প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য নুরুল ইসলামের প্রতি আহ্বান জানান। তিনি স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন। প্রস্তাব সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম। প্রস্তাব সংসদে উত্থাপন করা হয়। এতে হ্যাঁ জয়যুক্ত হয়।

এরপর ডেপুটি  স্পিকার পদে একটি মনোনয়ন উত্থাপন হয়। কায়সার কামালের নাম প্রস্তাব করেন নাটোর সদর আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। লক্ষীপুর-৪ আসনের এবিএম আশরাফ উদ্দিন মিজান তা সমর্থন করেন। প্রস্তাবটি সংসদে পেশ করা হয়। এতে হ্যাঁ জয়যুক্ত হয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.