রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত যুক্তরাষ্ট্রের
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধের জেরে বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম। পরিস্থিতি মোকাবিলায় সমুদ্রপথে থাকা রাশিয়ার তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই ছাড় আগামী ১১ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। খবর নিউইয়র্ক টাইমসের

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, অবরুদ্ধ রুশ তেল বৈশ্বিক বাজারে আসতে পারলে শত শত মিলিয়ন ব্যারেল সরবরাহ বাড়বে, যা ইরান যুদ্ধের কারণে ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলারের কাছাকাছি পৌঁছে যাওয়া তেলের দাম কমাতে সহায়তা করবে।
নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেওয়ার সিদ্ধান্তকে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত চাপ কৌশলে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার ওপর জি-৭ দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞা, তেলের মূল্যসীমা ও ‘শ্যাডো ফ্লিট’ নিয়ন্ত্রণ চলমান।
ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি বাজারের অস্থিরতা কমানোর উপায় খুঁজছিল ট্রাম্প প্রশাসন। গত সপ্তাহে সমুদ্রে আটকে থাকা রুশ তেল ভারতের কাছে পৌঁছানোর অনুমতি দেওয়া হয়। পাশাপাশি মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন অর্থ করপোরেশনকে দিয়ে ২০ বিলিয়ন ডলারের সামুদ্রিক বীমা তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা সাধারণত বিদেশি প্রকল্পে বিনিয়োগ করে থাকে।
স্কট বেসেন্ট জানান, এই ছাড় থেকে রাশিয়া খুব বেশি লাভবান হবে না, যদিও কিছু আর্থিক সুবিধা পাবে। তার মতে, এটি কেবল যাত্রাপথে থাকা তেলের জন্য সীমিত ও স্বল্পমেয়াদি অনুমতি, যা রাশিয়ার রাজস্বে বড় কোনো প্রভাব ফেলবে না।
একটি পডকাস্ট সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, ইরান সংঘাতের কারণে রাশিয়ার লাভবান হওয়া দুঃখজনক। তবে তিনি আশা করেন, এটি হবে কেবল খুবই অল্প সময়ের বিষয়।
এদিকে মার্কিন সিনেটের শীর্ষ ডেমোক্র্যাটরা এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বলেছেন, ট্রাম্পের নিজেরই শুরু করা যুদ্ধে সৃষ্ট মূল্যস্ফীতি কমাতে রাশিয়ার ওপর চাপ কমানো হয়েছে। তাদের যৌথ বিবৃতিতে বলা হয়, এই যুদ্ধের কারণে পাম্পে ট্রাম্পের দুই মেয়াদের যে কোনো সময়ের চেয়ে বেশি দাম দিচ্ছেন মার্কিন নাগরিকরা।
কাউন্সিল অন ফরেন রিলেশনসের জিওইকোনমিক স্টাডিজ সেন্টারের পরিচালক এডওয়ার্ড ফিশম্যান বলেন, এক ধাক্কায় রাশিয়ার ওপর বড় ধরনের চাপ কমে গেল।
কেপলার নামের পণ্যবাজার বিশ্লেষণ সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ১৩০ মিলিয়ন ব্যারেল রুশ তেল সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে। ইউরোপ শুরু থেকেই ইরান যুদ্ধকে সন্দেহের চোখে দেখছে এবং রাশিয়ার ওপর চাপ বজায় রাখতে চাচ্ছে। ফলে ওয়াশিংটনের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র-ইউরোপ সম্পর্কেও নতুন বিভাজন সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।
ফিশম্যান মনে করেন, নিষেধাজ্ঞা শিথিল করলেও দাম খুব একটা কমবে না। গত সপ্তাহে ভারতের জন্য ছাড় দেওয়ার পরও বাজারে কোনো প্রভাব পড়েনি। বরং ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রুশ তেলের দাম বাড়ছে। তার মতে, এই ছাড় অনির্দিষ্টকাল বাড়ার ঝুঁকিও রয়েছে। এভাবে চলতে থাকলে রাশিয়ার ওপর তেল নিষেধাজ্ঞার কার্যকারিতাই শেষ হয়ে যাবে বলে সতর্ক করেছেন তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.