এরদোয়ান: নতুন যুগে প্রবেশ করছে তুরস্ক
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
তুরস্ক একটি নতুন যুগে প্রবেশ করছে, যেখানে দেশটিকে আরও গতিশীল ও সক্রিয় হতে হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শুক্রবার ইস্তাম্বুলে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। একই সঙ্গে দেশকে যুদ্ধ থেকে দূরে রাখাই তার সরকারের প্রধান অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি।

এর আগে শুক্রবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে উৎক্ষেপিত একটি ব্যালিস্টিক যুদ্ধাস্ত্র তুরস্কের আকাশসীমায় প্রবেশ করেছিল। পরে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা ন্যাটো আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটিকে নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনার পর আকাশসীমা লঙ্ঘনের যেকোনো হুমকির বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান এরদোয়ান।
আকাশসীমা লঙ্ঘন প্রসঙ্গে এরদোয়ান বলেন, ‘গত রাতের মতো যেকোনো হুমকির বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছি। আমাদের দেশকে এই আগুনের কুণ্ডলী থেকে দূরে রাখাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’
এ ছাড়া ইরানের ওপর হামলার জেরে তৈরি হওয়া সাম্প্রদায়িক ও জাতিগত উত্তেজনার বিষয়ে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
দেশকে যুদ্ধে জড়ানোর যেকোনো ষড়যন্ত্র, ফাঁদ বা উসকানির মুখে তুরস্ক অত্যন্ত সতর্কতার সঙ্গে অগ্রসর হচ্ছে বলে জানান প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘যতদিন আমরা ঐক্যবদ্ধ থাকব, ততদিন আমাদের স্বাধীনতা ও ভবিষ্যতের দিকে এগিয়ে আসা যেকোনো অনাকাঙ্ক্ষিত হাত আমরা ভেঙে দিতে পারব।’
ইসরায়েলের গণহত্যার কথা উল্লেখ করে এরদোয়ান বলেন, কিছু দেশ এই নিপীড়ন ও গণহত্যার দিকে চোখ বন্ধ করে রেখেছে, অন্যদিকে অনেকেই ইসরায়েলের মতো গণহত্যাকারীদের সমর্থন দিচ্ছে।
তিনি বলেন, ‘বিবেক ও সাহস থাকা মুষ্টিমেয় কয়েকটি দেশ, প্রতিষ্ঠান এবং সংগঠন ছাড়া এই অঞ্চলে চলা নৃশংসতার বিরুদ্ধে কার্যত কেউ কথা বলেনি বা থামানোর চেষ্টা করেনি।’
নৈতিক অবক্ষয়ে ভোগা এই পৃথিবীতে তুরস্ক মানবতার বিবেক হওয়ার চেষ্টা করছে বলে জানান প্রেসিডেন্ট। ভার্চুয়াল জগতের নকল বিবেকের সমালোচনা করে তিনি বলেন, ‘গাজা ও সিরিয়ার এতিম শিশুদের কষ্ট একটি নিঃসঙ্গ পেঙ্গুইনের চেয়েও কম মনোযোগ পেয়েছে।’
আঙ্কারা সবসময় নিপীড়িতদের পাশে থাকবে এবং কোনো নিপীড়নের মুখে মাথা নত করবে না বলেও জানান তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.