খারগ দ্বীপে হামলা: নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে তেলের বাজার
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরানের গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনাল খারগ দ্বীপে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলা চলমান যুদ্ধের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। একজন অবসরপ্রাপ্ত মার্কিন সেনা কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, খারগ দ্বীপে হামলার জেরে বৈশ্বিক তেলের বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল মার্ক কিমিট বলেন, ‘মার্কিন হামলার অর্থ হলো আমরা এই যুদ্ধে ঝুঁকির মাত্রা অনেক বাড়িয়ে দিয়েছি। বিষয়টি এখন আর শুধু সামরিক বাহিনী বা সরকারকে হটিয়ে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই; বরং আমরা এখন দেশটির (ইরান) অর্থনৈতিক প্রাণভোমরাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করছি।’
কিমিট আরও বলেন, ইরান যাতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেয়, সেটি নিশ্চিত করতে দ্বীপটিকে ‘জিম্মি’ করে রেখেছে যুক্তরাষ্ট্র। এ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় ইতোমধ্যে তেলের দাম আকাশচুম্বী হয়েছে।
তবে ওই তেল অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হলে কিমিট সতর্ক করে বলেন, ‘এটা স্পষ্ট, ইরান তখন মধ্যপ্রাচ্যের বাকি অবকাঠামোগুলোর ওপর হামলা চালাবে। আর সেই পর্যায়ে তেলের দাম পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’
ইরান উপকূল থেকে পাঁচ মাইল দূরে অবস্থিত খারগ দ্বীপ দিয়েই দেশটির প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল রপ্তানি করা হয়। ইরানের সঙ্গে যুদ্ধের প্রথম দুই সপ্তাহে দ্বীপটি অক্ষত ছিল বলে মনে করা হচ্ছিল।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ইউএস সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। তারা ইরানের ‘মুকুটের মণি’ হিসেবে পরিচিত খারগ দ্বীপের প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।
তিনি আরও বলেন, ‘আমি এখনো দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস করার সিদ্ধান্ত নিইনি। তবে ইরান বা অন্য কেউ যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজের অবাধ ও নিরাপদ চলাচলে বাধা দেয়, তাহলে আমি সঙ্গে সঙ্গে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব।’
ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করা ও সিএনএনের ভৌগোলিকভাবে শনাক্ত করা এক ভিডিওতে দেখা গেছে, খারগ দ্বীপে মার্কিন হামলায় বিমানবন্দর ও রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিডিওজুড়ে বড় ধরনের বিস্ফোরণ ও কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবির সঙ্গে ভিডিওর ফ্রেমগুলো মিলিয়ে সিএনএন এ হামলার স্থান নিশ্চিত করেছে।
খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর ইউনিফাইড কমব্যাট্যান্ট কমান্ড জানিয়েছে, ইরানের তেল ও জ্বালানি অবকাঠামোর ওপর কোনো হামলা হলে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করা তেল কোম্পানিগুলোর জ্বালানি স্থাপনাগুলোও লক্ষ্যবস্তু হবে।
সামরিক বাহিনীর আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করা কোম্পানিগুলোর তেল ও জ্বালানি অবকাঠামোতে হামলা হলে সেগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করে ছাইয়ে পরিণত করা হবে।
খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা বিশ্ববাজারে আগে থেকেই বাড়তে থাকা তেলের দামের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন জ্বালানি বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের হিউস্টন বিশ্ববিদ্যালয়ের জ্বালানি অর্থনীতিবিদ ও প্রভাষক এড হিরস মনে করেন, এত ছোট একটি দ্বীপে হামলা হলে তেল রপ্তানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত না হওয়ার সম্ভাবনা খুব কম।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ট্রাম্প বলেছেন তেল অবকাঠামো এড়িয়ে হামলা করা হয়েছে। কিন্তু খারগ দ্বীপ খুবই ছোট। সেখানে যদি খুব ছোট কোনো সামরিক স্থাপনা না থাকে, তাহলে তেল রপ্তানি ব্যবস্থার ক্ষতি হয়নি—এটা কল্পনা করা কঠিন।’
হিরস আরও বলেন, যদি এই হামলায় ইরানের তেল রপ্তানি সক্ষমতা দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয় এবং একই সময় ইরাক ও কুয়েতের উৎপাদন বা রপ্তানিও বন্ধ থাকে, আর যুদ্ধ কয়েক সপ্তাহ বা মাস ধরে চলতে থাকে, তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়তে পারে। হির্সের মতে, তেলের দাম বাড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এশিয়ার দেশগুলো। কারণ এসব দেশ অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানির বড় আমদানিকারক।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.